Leviticus 3:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পুরুষানুক্রমে তোমাদের সমস্ত নিবাসে পালনীয় চিরস্থায়ী নিয়ম হল এই— তোমরা চর্বি ও রক্ত কিছুই ভোজন করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘পুরুষানুক্রমে তোমরা যেখানেই বসবাস করো এটি হবে তোমাদের জন্য চিরস্থায়ী বিধি, তোমরা মেদ অথবা রক্ত ভোজন করবে না।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের পুরুষানুক্রমে তোমাদের সকল নিবাসে পালনীয় চিরস্থায়ী বিধি এই, তোমরা মেদ ও রক্ত কিছুই ভোজন করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের পুরুষানুক্রমে তোমাদের সকল নিবাসে পালনীয় চিরস্থায়ী নিয়ম এই, তোমরা মেদ ও রক্ত কিছুই ভোজন করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যেখানেই বাস কর না কেন তোমরা কোন চর্বি বা রক্ত খাবে না। এটাই হবে বংশের পর বংশ ধরে তোমাদের জন্য একটা চিরস্থায়ী নিয়ম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যেখানেই বাস কর না কেন তোমরা কোন চর্বি বা রক্ত খাবে না। এটাই হবে বংশের পর বংশ ধরে তোমাদের জন্য একটা চিরস্থায়ী নিয়ম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যেখানেই বাস কর না কেন, বংশ পরম্পরায় চিরকাল এই বিধি পালন করবে। তোমরা কখনও রক্ত বা মেদ খাদ্যরূপে গ্রহণ করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বংশপরম্পরায় এই নিয়ম চিরকালের জন্য তোমাদের মধ্যে চলতে থাকবে| যেখানেই তোমরা থাক তোমরা অবশ্যই কখনও চর্বি বা রক্ত খাবে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের সমস্ত বাস করার জায়গায় চিরদিনের র জন্য এই নিয়ম পালন করতে হবে, তোমরা মেদ ও রক্ত খাবে না।