Leviticus 3:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তার আনা উপহারের মাথায় হাত রেখে জমায়েত-তাঁবুর দরজার কাছে তাকে জবেহ্ করবে। পরে হারুনের পুত্র ইমামেরা তার রক্ত কোরবানগাহ্র উপরে চারদিকে ছিটিয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে ওই পশুর মাথায় হাত রাখবে ও সমাগম তাঁবুর প্রবেশদ্বারে সেটিকে বধ করবে। পরে হারোণের পুত্র যাজকেরা বেদির চারপাশে রক্ত ছিটাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে আপন উপহারের মস্তকে হস্তার্পণ করিয়া সমাগম-তাম্বুর দ্বারসমীপে তাহাকে হনন করিবে; পরে হারোণের পুত্র যাজকগণ তাহার রক্ত বেদির উপরে চারিদিকে প্রক্ষেপ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে আপন উপহারের মস্তকে হস্তার্পণ করিয়া সমাগম-তাম্বুর দ্বারসমীপে তাহাকে হনন করিবে; পরে হারোণের পুত্র যাজকগণ তাহার রক্ত বেদির উপরে চারিদিকে প্রক্ষেপ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উৎসর্গের জন্য আনা সেই পশুটার মাথার উপর উৎসর্গকারী তার হাত রাখবে এবং মিলন-তাম্বুর দরজার সামনে সেটা কাটবে। তারপর হারোণের ছেলেরা, অর্থাৎ পুরোহিতেরা তার রক্ত নিয়ে বেদীর চারপাশের গায়ে ছিটিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানীর জন্য আনা সেই পশুটার মাথার উপর কোরবানীদাতা তার হাত রাখবে এবং মিলন-তাম্বুর দরজার সামনে সেটা জবাই করবে। তারপর হারুনের ছেলেরা, অর্থাৎ ইমামেরা তার রক্ত নিয়ে কোরবানগাহের চারপাশের গায়ে ছিটিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে বলির পশু মাথায় হাত রেখে সম্মিলন শিবিরের দ্বারে সেটিকে হনন করবে। পরে হারোণ বংশীয় পুরোহিতদের একজন সেই বলির রক্ত নিয়ে বেদীর গায়ে চারিদিকে ঢেলে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকটি প্রাণীটির মাথায় হাত রাখবে এবং সমাগম তাঁবুতে ঢোকার মুখে প্রাণীটিকে হত্যা করবে, তারপর বেদীর ওপরে আর তার চারপাশে হারোণের পুত্ররা অর্থাৎ যাজকরা রক্ত ছিটিয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে নিজের উপহারের মাথায় হাত রেখে সমাগম তাঁবুর দরজার সামনে তাকে হত্যা করবে; পরে হারোণের ছেলে অর্থাৎ যাজকরা তার রক্ত বেদির চারিদিকে ছড়িয়ে দেবে।