Leviticus 3:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং দু’টি বৃক্ক, তার উপরি-ভাগের চর্বি ও কলিজার উপরিভাগের অংশগুলো বৃক্কের সঙ্গে ছাড়িয়ে নেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্ত্র আচ্ছাদনকারী সমস্ত মেদ অথবা এর সঙ্গে সংযুক্ত প্রত্যঙ্গ, কোমরের কাছাকাছি মেদসহ দুটি কিডনি ও কিডনির পর্দা সে বাদ দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং দুই মেটিয়া, তদুপরিস্থিত পার্শ্বস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক মেটিয়ার সহিত ছাড়াইয়া লইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং দুই মেটিয়া, তদুপরিস্থিত পার্শ্বস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক মেটিয়ার সহিত ছাড়াইয়া লইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বৃক্ক দু’টি ও তার সংগে জড়ানো কোমরের কাছের চর্বি এবং বৃক্কের সংগে বের করে আনা কলিজার উপরের অংশ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিড্‌নি দু’টি ও তার সংগে জড়ানো কোমরের কাছের চর্বি এবং কিড্‌নির সংগে বের করে আনা কলিজার উপরের অংশ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৃক্ক দুটি এবং তার উপরে ওআশেপাশের সমস্ত মেদ ও বৃক্ক সমেত যকৃতের উপরের অংশ পৃথক করে নেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা দুটি বৃক্ক এবং যে চর্বি নিতম্বের নীচে তাদের ঢেকে রেখেছে সেগুলো উৎসর্গ করবে| যে চর্বি যকৃৎকে ঢেকে রেখেছে তারা সেটিও উৎসর্গ করবে এবং বৃক্কের সঙ্গে এটিকে সরিয়ে রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং দুই কিডনি, কোমরের কাছের মেদ ও যকৃতে ওপরে অবস্থিত ফুসফুস কিডনির সঙ্গে ছাড়িয়ে নেবে।