Leviticus 3:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি সে মাবুদের উদ্দেশে মঙ্গল-কোরবানী দেবার উপহার তার পাল থেকে কোন পশু দেয় তবে সে নিখুঁত পুরুষ কিংবা স্ত্রী পশু কোরবানী করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি সে সদাপ্রভুর উদ্দেশে পশুপাল থেকে কোনো পুংশাবক অথবা স্ত্রীশাবক মঙ্গলার্থক নৈবেদ্যরূপে উৎসর্গ করে, তাহলে তা যেন ত্রুটিমুক্ত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি সে সদাপ্রভুর উদ্দেশে মঙ্গলার্থক বলিদানের উপহার মেষাদিপাল হইতে দেয়, তবে সে নির্দ্দোষ পুং কিম্বা স্ত্রী পশু উৎসর্গ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি সে সদাপ্রভুর উদ্দেশে মঙ্গলার্থক বলিদানের উপহার মেষাদিপাল হইতে দেয়, তবে সে নির্দোষ পুং কিম্বা স্ত্রী পশু উৎসর্গ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সদাপ্রভুর উদ্দেশে যোগাযোগ-উৎসর্গের জন্য যদি কেউ পাল থেকে কোন ভেড়া বা ছাগল নিয়ে আসে তবে সেটা স্ত্রী বা পুরুষ যা-ই হোক না কেন তার গায়ে যেন কোন খুঁত না থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মাবুদের উদ্দেশে যোগাযোগ-কোরবানীর জন্য যদি কেউ পাল থেকে কোন ভেড়া বা ছাগল নিয়ে আসে তবে সেটা স্ত্রী বা পুরুষ যা-ই হোক না কেন তার গায়ে যেন কোন খুঁত না থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি সেই ব্যক্তি শান্তি স্বস্ত্যয়নের জন্য প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলিদানের পশু নিজের মেষপাল থেকে দেয়, তাহলে তাকে পুরুষ কিম্বা স্ত্রী জাতীয় নিখুঁত পশু উৎসর্গ করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যখন কোন লোক প্রভুর প্রতি মঙ্গল নৈবেদ্য হিসেবে একটি মেষ বা একটি ছাগল দান করে, তখন প্রাণীটি পুরুষ অথবা স্ত্রী জাতীয় হতে পারে; কিন্তু তাতে যেন অবশ্যই কোন দোষ না থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি সে সদাপ্রভুর উদ্দেশ্যে মঙ্গলার্থক বলিদানের উপহার পশুর পাল থেকে দেয়, তবে সে নির্দোষ পুরুষ কিংবা স্ত্রী পশু উৎসর্গ করবে।