Leviticus 3:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মঙ্গল-কোরবানী থেকে কিছু নিয়ে মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার কোরবানী করবে; ফলত তার চর্বি ও সমস্ত লেজ মেরুদণ্ডের কাছ থেকে ছাড়িয়ে নেবে আর পাকস্থলীর উপরিভাগের চর্বি ও অন্ত্রগুলোর উপরিভাগের সমস্ত চর্বি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মঙ্গলার্থক বলি থেকে অগ্নিকৃত উপহার সে সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করবে। বলিকৃত পশুর সমস্ত মেদ, অথবা এতে সংযুক্ত অন্যান্য প্রত্যঙ্গ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মঙ্গলার্থক বলি হইতে কিছু লইয়া সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে; ফলতঃ তাহার মেদ ও সমস্ত লাঙ্গুল মেরুদণ্ডের নিকট হইতে ছাড়াইয়া লইবে, আর আঁতড়িঢাকা মেদ ও অন্ত্রের উপরিস্থ সমস্ত মেদ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মঙ্গলার্থক বলি হইতে কিছু লইয়া সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে; ফলতঃ তাহার মেদ ও সমস্ত লেজ মেরুদণ্ডের নিকট হইতে ছাড়াইয়া লইবে, আর আঁতড়িঢাকা মেদ ও অন্ত্রের উপরিস্থ সমস্ত মেদ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের অনুষ্ঠানের জন্য উৎসর্গকারীকে এই যোগাযোগ-উৎসর্গের পশু থেকে কতগুলো অংশ বের করে পুরোহিতকে দিতে হবে। এই অংশগুলো হল সেই পশুটার চর্বি, মেরুদণ্ডের নীচ থেকে কেটে নেওয়া চর্বিভরা গোটা লেজটা, পেটের ভিতরের বিভিন্ন অংশের উপরকার চর্বি এবং সেগুলোর সংগে জড়ানো চর্বি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানীর জন্য কোরবানীদাতাকে এই যোগাযোগ-কোরবানীর পশু থেকে কতগুলো অংশ বের করে ইমামকে দিতে হবে। এই অংশগুলো হল সেই পশুটার চর্বি, মেরুদণ্ডের নীচ থেকে কেটে নেওয়া চর্বিভরা গোটা লেজটা, পেটের ভিতরের বিভিন্ন অংশের উপরকার চর্বি এবং সেগুলোর সংগে জড়ানো চর্বি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই স্বস্ত্যয়ন বলির একাংশ নিয়ে সে আহুতি দেবে। তারপর তার মেদ, মেরুদণ্ডের গোড়া থেকে মেদ সহ লেজটি, পাকস্থলীর আবরক মেদ, অন্ত্রের সঙ্গে জড়িত সমস্ত মেদ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আগুনে প্রস্তুত নৈবেদ্যর মত করে তারা মঙ্গল নৈবেদ্যর একটা অংশ প্রভুর প্রতি উৎসর্গ করবে| তারা অবশ্যই চর্বি, সমগ্র চর্বিযুক্ত লেজ এবং যে চর্বি প্রাণীটির ভিতর অংশের সমস্ত অঙ্গগুলোকে ঢেকে রাখে তা উৎসর্গ করবে| (পিছনের হাড়ের একেবারে লাগোয়া অংশ থেকে লেজটা সে কেটে দেবে|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মঙ্গলার্থক বলি থেকে কিছু নিয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে আগুনে তৈরী উপহার উৎসর্গ করবে; ফলে তার মেদ ও সম্পূর্ণ লেজটি মেরুদণ্ডের কাছ থেকে কেটে নেবে, আর ঢাকা মেদ ও অন্ত্রের কাছের সব মেদ,