Leviticus 4:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মঙ্গল-কোরবানীর ষাঁড় থেকে যেমন নিতে হয় তেমনি নেবে এবং ইমাম কোরবানগাহ্‌র উপরে তা পুড়িয়ে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একইভাবে বলিকৃত বাছুরটির মেদ সরাবে, যা মঙ্গলার্থক বলিদান। পরে যাজক হোমবলির বেদিতে সেগুলি পোড়াবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মঙ্গলার্থক বলির গোবৎস হইতে যেমন লইতে হয়, তদ্রূপ লইবে; এবং যাজক হোমবেদির উপরে তাহা দগ্ধ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মঙ্গলার্থক বলির গোবৎস হইতে যেমন লইতে হয়, তদ্রূপ লইবে; এবং যাজক হোমবেদির উপরে তাহা দগ্ধ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোগাযোগ-উৎসর্গের গরুর মধ্য থেকে চর্বি বের করবার মত করে এই উৎসর্গের ষাঁড়ের চর্বিও বের করে নিতে হবে। তারপর পুরোহিত সেই চর্বিগুলো নিয়ে পোড়ানো-উৎসর্গের বেদীর উপরে পুড়িয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোগাযোগ-কোরবানীর গরুর মধ্য থেকে চর্বি বের করবার মত করে এই কোরবানীর ষাঁড়ের চর্বিও বের করে নিতে হবে। তারপর ইমাম সেই চর্বিগুলো নিয়ে পোড়ানো-কোরবানগাহের উপরে পুড়িয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বস্ত্যয়ন বলির গোবৎসের মেদ যে ভাবে পৃথক করে নিতে হয়, সেই ভাবে এটিরও পৃথক করবে এবং সেগুলি হোমবেদীর আগুনে আহুতি দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মঙ্গল নৈবেদ্যর ষাঁড়টির উৎসর্গীকরণের মতই যাজক অবশ্যই এই সমস্ত অংশগুলো উৎসর্গ করবে| হোম নৈবেদ্যর জন্য যে বেদী, তার ওপর যাজক অবশ্যই প্রাণীটির অংশগুলো পোড়াবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মঙ্গলের জন্য বলির বলদের থেকে যেমন নিতে হয়, সেই রকম নেবে এবং যাজক হোমবেদির ওপরে তা পোড়াবে।