Leviticus 4:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইসরাইলের সমস্ত মণ্ডলী যদি ভুলবশত গুনাহ্‌ করে এবং তা সমাজের দৃষ্টির অগোচর থাকে এবং মাবুদের হুকুমে নিষেধ আছে এমন কোন কাজ করে যদি দোষী হয়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি সমগ্র ইস্রায়েলী সমাজ অনিচ্ছাকৃতভাবে পাপ করে ও সদাপ্রভুর আদেশসমূহের মধ্যে যে কোনো একটি নিষিদ্ধ আদেশ লঙ্ঘন করে, এমনকি বিষয়টি সমাজের অজানা থাকলেও তারা দোষী সাব্যস্ত হবে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েলের সমস্ত মণ্ডলী যদি প্রমাদবশতঃ পাপ করে, এবং তাহা সমাজের দৃষ্টির অগোচর থাকে, এবং সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোন কর্ম্ম করিয়া যদি দোষী হয়,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েলের সমস্ত মণ্ডলী যদি ভুলবশতঃ পাপ করে এবং তাহা সমাজের দৃষ্টির অগোচর থাকে, এবং সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোন কর্ম করিয়া যদি দোষী হয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“গোটা ইস্রায়েল জাতি যদি মনে অন্যায়ের ইচ্ছা না রেখে সদাপ্রভুর নিষেধ করা কোন কিছু করে ফেলে তবে তারা তা না জানলেও দোষী হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“গোটা ইসরাইল জাতি যদি মনে অন্যায়ের ইচ্ছা না রেখে মাবুদের নিষেধ করা কোন কিছু করে ফেলে তবে তারা তা না জানলেও দোষী হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি সমগ্র ইসরায়েলী জনমণ্ডলী অজ্ঞতাবশতঃ পাপ করে, সমাজের অগোচরে প্রভু পরমেশ্বরের বিধানে নিষিদ্ধ কোন কাজ করে তারা দোষী হয়,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এমনও হতে পারে যে সমগ্র ইস্রায়েল জাতি না জেনে পাপ করেছে| তারা হয়তো এমন অনেক কাজ করে বসেছে যেগুলি প্রভু তাদের না করতেই আজ্ঞা দিয়েছেন| যদি তাই ঘটে তারা দোষী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ইস্রায়েলের সব মণ্ড লী যদি প্রমাদবশতঃ পাপ করে এবং তা সমাজের চোখের আড়ালে থাকে এবং সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোনো কাজ করে যদি দোষী হয়,