Leviticus 4:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তাদের কৃত সেই গুনাহ্‌র বিষয় যখন জানা যাবে তখন সমাজ গুনাহ্‌-কোরবানী হিসেবে একটি ষাঁড় কোরবানী করবে; লোকেরা জমায়েত-তাঁবুর সম্মুখে তাকে আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সমাজ তাদের করা পাপের কথা জানতে পারবে, সকলে পাপার্থক বলিরূপে অবশ্যই একটি এঁড়ে বাছুর আনবে ও সমাগম তাঁবুর সামনে রাখবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে তাহাদের কৃত সেই পাপ যখন জ্ঞাত হইবে, তৎকালে সমাজ পাপর্থক বলিরূপে এক গোবৎস উৎসর্গ করিবে; লোকেরা সমাগম-তাম্বুর সম্মুখে তাহাকে আনিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে তাহাদের কৃত সেই পাপ যখন জ্ঞাত হইবে, তৎকালে সমাজ পাপার্থক বলিরূপে একটি গোবৎস উৎসর্গ করিবে; লোকেরা সমাগম-তাম্বুর সম্মুখে তাহাকে আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন তারা জানতে পারবে যে, তারা অন্যায় করেছে তখন পাপ-উৎসর্গের জন্য তাদের সকলের তরফ থেকে একটা ষাঁড় এনে মিলন-তাম্বুর সামনে উপস্থিত করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন তারা জানতে পারবে যে, তারা অন্যায় করেছে তখন গুনাহের কোরবানীর জন্য তাদের সকলের তরফ থেকে একটা ষাঁড় এনে মিলন-তাম্বুর সামনে উপস্থিত করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে সেই পাপকর্ম যখন প্রকাশিত হবে তখন সমগ্র ইসরায়েলী সমাজ প্রায়শ্চিত্ত বলিরূপে একটি গোবৎস উৎসর্গ করবে। জনতা সম্মিলন শিবিরে সেটিকে নিয়ে আসবে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি তারা সেই পাপ সম্বন্ধে বুঝতে পারে, তবে তারা সমগ্র জাতির জন্য পাপের নৈবেদ্য হিসেবে একটা এঁড়ে বাছুর উৎসর্গ করবে| তারা অবশ্যই এঁড়ে বাছুরটিকে সমাগম তাঁবুতে নিয়ে আসবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে তাদের করা সেই পাপ যখন জানা যাবে সেই দিনের সমাজ পাপের জন্য বলিরূপে এক ছোট গোবৎস উৎসর্গ করবে; লোকেরা সমাগম তাঁবুর সামনে তাকে আনবে।