Leviticus 4:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মণ্ডলীর প্রাচীনবর্গরা মাবুদের সম্মুখে সেই বাছুরটির মাথায় হাত রাখবে এবং মাবুদের সম্মুখে সেটি জবেহ্‌ করা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমাজের প্রাচীনেরা সদাপ্রভুর সামনে বাছুরটির মাথায় হাত রাখবে এবং বাছুরটিকে সদাপ্রভুর সামনে বধ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মণ্ডলীর প্রাচীনবর্গ সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎসের মস্তকে হস্তার্পণ করিবে, এবং সদাপ্রভুর সম্মুখে তাহাকে হনন করা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মণ্ডলীর প্রাচীনবর্গ সদাপ্রভুর সম্মুখে সেই গোবৎসের মস্তকে হস্তার্পণ করিবে, এবং সদাপ্রভুর সম্মুখে তাহাকে হনন করা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর ইস্রায়েলীয়দের বৃদ্ধ নেতারা সদাপ্রভুর সামনে সেই ষাঁড়ের মাথার উপর হাত রাখবে। পুরোহিত সদাপ্রভুর সামনেই সেটা কাটবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর বনি-ইসরাইলদের বৃদ্ধ নেতারা মাবুদের সামনে সেই ষাঁড়ের মাথার উপর হাত রাখবে। ইমাম মাবুদের সামনেই সেটা জবাই করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং জনমণ্ডলীর নেতৃস্থানীয় ব্যক্তিরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে সেই গোবৎসের মাথায় হাত রেখে সেটিকে হনন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকদের মধ্যে যারা প্রবীণ তারা প্রভুর সামনে ষাঁড়টির মাথায় হাত রাখবে এবং তখন একজন প্রভুর সামনে এঁড়ে বাছুরটিকে হত্যা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মণ্ডলীর প্রাচীনরা সদাপ্রভুর সামনে সেই গোবৎসের মাথায় হাত রাখবে এবং সদাপ্রভুর সামনে তাকে হত্যা করা হবে।