Leviticus 4:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে সেই রক্তের কিঞ্চিৎ নিয়ে জমায়েত-তাঁবুর মধ্যে মাবুদের সম্মুখে অবস্থিত কোরবানগাহ্র শিংগুলোর উপরে দেবে; পরে জমায়েত-তাঁবুর দরজার কাছে স্থাপিত কোরবানগাহ্র গোড়ায় অন্য সমস্ত রক্ত ঢেলে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বেদির শৃঙ্গে সে খানিকটা রক্ত ঢালবে, যা সমাগম তাঁবুর সদাপ্রভুর সামনে রয়েছে। সমাগম তাঁবুর প্রবেশদ্বারে হোমবলির বেদিমূলে সে অবশিষ্ট রক্ত ঢালবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং সেই রক্তের কিঞ্চিৎ লইয়া সমাগম-তাম্বুর মধ্যে সদাপ্রভুর সম্মুখে স্থিত বেদির শৃঙ্গের উপরে দিবে; পরে সমাগম-তাম্বুর দ্বারসমীপে স্থিত হোমবেদির মূলে অন্য সমস্ত রক্ত ঢালিয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে সেই রক্তের কিঞ্চিৎ লইয়া সমাগম-তাম্বুর মধ্যে সদাপ্রভুর সম্মুখে স্থিত বেদির শৃঙ্গের উপরে দিবে; পরে সমাগম-তাম্বুর দ্বারসমীপে স্থিত হোমবেদির মূলে অন্য সমস্ত রক্ত ঢালিয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সে কিছু রক্ত নিয়ে মিলন-তাম্বুর মধ্যে সদাপ্রভুর সামনে যে সুগন্ধি ধূপের বেদী আছে তার শিংগুলোতে লাগিয়ে দেবে। তারপর মিলন-তাম্বুর দরজার কাছে যে পোড়ানো-উৎসর্গের বেদী আছে তার গোড়ায় সে বাকী রক্ত ঢেলে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সে কিছু রক্ত নিয়ে মিলন-তাম্বুর মধ্যে মাবুদের সামনে যে খোশবু ধূপগাহ্ আছে তার শিংগুলোতে লাগিয়ে দেবে। তারপর মিলন-তাম্বুর দরজার কাছে যে পোড়ানো-কোরবানগাহ্ আছে তার গোড়ায় সে বাকী রক্ত ঢেলে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই রক্তের কিছুটা নিয়ে সে সম্মিলন শিবিরের মধ্যে প্রভু পরমেশ্বরের উদ্দেশে স্থাপিত বেদীর শৃঙ্গে লেপন করবে ও অবশিষ্ট রক্ত সম্মিলন শিবিরের দ্বারে স্থাপিত হোম বেদীর মূলে ঢেলে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যাজক কিছুটা রক্ত বেদীর কোণগুলোয় ফেলবে| (এই বেদী সমাগম তাঁবুর মধ্যে প্রভুর সামনে রয়েছে|) যাজক সমস্ত রক্ত জ্বলন্ত নৈবেদ্যর বেদীর মেঝেতে ঢালবে| (এই বেদী সমাগম তাঁবুর মধ্যে ঢোকার মুখে রয়েছে|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং সেই রক্তের কিছুটা নিয়ে সদাপ্রভুর সামনে সমাগম তাঁবুর মধ্যে রাখা বেদির শিঙের ওপরে দেবে; পরে সমাগম তাঁবুর দরজার সামনে হোমবেদির মূলে অন্য সব রক্ত ঢেলে দেবে।