Leviticus 4:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কোরবানী থেকে তার সমস্ত চর্বি নিয়ে কোরবানগাহ্র উপরে পুড়িয়ে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে বাছুরটির সমস্ত মেদ ছাড়াবে ও বেদিতে পোড়াবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বলি হইতে তাহার সমস্ত মেদ লইয়া বেদির উপরে দগ্ধ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বলি হইতে তাহার সমস্ত মেদ লইয়া বেদির উপরে দগ্ধ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ষাঁড়টার সমস্ত চর্বি বের করে নিয়ে সে তা বেদীর উপর পুড়িয়ে দেবে এবং পাপ-উৎসর্গের অন্য ষাঁড়টা নিয়ে যা করবার কথা এটা নিয়েও তাকে তা-ই করতে হবে। পুরোহিত এইভাবে ইস্রায়েলীয়দের অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে আর তাতে তাদের ক্ষমা করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ষাঁড়টার সমস্ত চর্বি বের করে নিয়ে সে তা কোরবানগাহের উপর পুড়িয়ে দেবে এবং গুনাহের কোরবানীর অন্য ষাঁড়টা নিয়ে যা করবার কথা এটা নিয়েও তাকে তা-ই করতে হবে। ইমাম এইভাবে বনি-ইসরাইলদের অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে আর তাতে তাদের মাফ করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর বলির পশুর সমস্ত মেদ ছাড়িয়ে নিয়ে বেদীর আগুনে আহুতি দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যাজক প্রাণীটির সমস্ত চর্বি নেবে এবং তা বেদীর ওপর পোড়াবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বলি থেকে তার সব মেদ নিয়ে বেদির ওপরে পোড়াবে।