Leviticus 4:2 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি বনি-ইসরাইলকে বল, কেউ যদি ভুল-বশত গুনাহ্ করে, অর্থাৎ মাবুদের হুকুমে নিষেধ আছে এমন কোন কাজ করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তুমি ইস্রায়েলীদের বলো: ‘কেউ যখন অনিচ্ছাকৃতভাবে পাপ করে এবং সদাপ্রভুর আদেশসমূহের যে কোনো নিষিদ্ধ আদেশ লঙ্ঘন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, কেহ যদি প্রমাদবশতঃ পাপ করে, অর্থাৎ সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কর্ম্মের কোন এক কর্ম্ম যদি করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি ইস্রায়েল-সন্তানগণকে বল, কেহ যদি ভুলবশতঃ পাপ করে, অর্থাৎ সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কর্মের কোন এক কর্ম যদি করে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ইসরায়েলীদের বল, কেউ যদি অজ্ঞতা বশতঃ পাপ করে, অর্থাৎ প্রভুর পরমেশ্বরের বিধানে নিষিদ্ধ কোন কাজ করে তাঁর আজ্ঞা লঙ্ঘন করে তাহলে তাকে এই বিধান পালন করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইস্রায়েলের লোকদের বলো: যদি কোন মানুষ অজান্তে পাপ করে ফেলে এবং প্রভু যা করতে বারণ করেছেন তেমন কোন কাজ করে, তখন মানুষটি অবশ্যই এই কাজগুলি করবে:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ইস্রায়েল সন্তানদের বল, কেউ যদি ভুলবশতঃ পাপ করে, অর্থাৎ সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কাজের কোনো এক কাজ যদি করে;