Leviticus 4:20 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে ঐ গুনাহ্‌-কোরবানীর বাছুরকে যেরকম করে, একেও সেরকম করবে। এভাবে ইমাম তাদের জন্য কাফ্‌ফারা দেবে, তাতে তাদের গুনাহ্‌ মাফ করা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং পাপার্থক বলিদানে বাছুরটির প্রতি কৃতকর্মের মতো এই বাছুরটির প্রতি আচরণ করবে। এভাবে তাদের জন্য যাজক প্রায়শ্চিত্ত করবে ও তারা ক্ষমা পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে ঐ পাপার্থক বলির বৎসকে যেরূপ করে, ইহাকেও তদ্রূপ করিবে; এইরূপে যাজক তাহাদের জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহাদের পাপের ক্ষমা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে ঐ পাপার্থক বলির বৎসকে যেরূপ করে, ইহাকেও তদ্রূপ করিবে। এইরূপে যাজক তাহাদের জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহাদের পাপের ক্ষমা হইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর ক্রিয়াকর্ম প্রায়শ্চিত্ত বলির গোবৎসের ব্যাপারের ক্রিয়াকর্মের অনুরূপ হবে। পুরোহিত এইভাবে জনতার জন্য প্রায়শ্চিত্ত করবে, তাহলে তাদের পাপ ক্ষমা করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক পাপ নৈবেদ্য যেমনভাবে ষাঁড়টিকে উৎসর্গ করেছিল সেইভাবেই এই সমস্ত অংশগুলো উৎসর্গ করবে| এইভাবে যাজক লোকদের শুচি করে তুলবে এবং ঈশ্বর ইস্রায়েলের লোকদের ক্ষমা করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে ঐ পাপের জন্য বলির বলদকে যেরকম করে, একেও সেরকম করবে; এভাবে যাজক তাদের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তাদের পাপের ক্ষমা হবে।