Leviticus 4:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই বাছুরকে শিবিরের বাইরে নিয়ে গিয়ে প্রথম বাছুরটি যেমন পুড়িয়ে দিয়েছিল তেমনি তাকেও পুড়িয়ে দেবে; এটি সমাজের গুনাহ্‌-কোরবানী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে সে বাছুরটিকে শিবিরের বাইরে নিয়ে যাবে ও তাকে পোড়াবে, যেমন প্রথমে বাছুরকে পুড়িয়েছিল। এই হল সমাজের পাপার্থক বলিদান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে গোবৎসকে শিবিরের বাহিরে লইয়া গিয়া প্রথম বৎসটী যেমন পোড়াইয়াছিল, তেমনি তাহাকেও পোড়াইয়া দিবে; ইহা সমাজের পাপর্থক বলিদান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে গোবৎসকে শিবিরের বাহিরে লইয়া গিয়া প্রথম বৎসটি যেমন পোড়াইয়া ছিল, তেমনি তাহাকেও পোড়াইয়া দিবে; ইহা সমাজের পাপার্থক বলিদান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত সেই ষাঁড়ের বাদবাকী অংশ ছাউনির বাইরে নিয়ে পাপ-উৎসর্গের অন্য ষাঁড়টার অংশগুলোর মত করেই পুড়িয়ে ফেলবে। এটাই হল গোটা ইস্রায়েল জাতির পাপ-উৎসর্গের অনুষ্ঠান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম সেই ষাঁড়ের বাদবাকী অংশ ছাউনির বাইরে নিয়ে গুনাহের কোরবানীর অন্য ষাঁড়টার অংশগুলোর মত করেই পুড়িয়ে ফেলবে। এটাই হল গোটা ইসরাইল জাতির গুনাহের জন্য কোরবানী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে গোবৎসটিকে শিবির এলাকার বাইরে নিয়ে গিয়ে প্রথম গোবৎসটিকে যে ভাবে পোড়ানো হয়েছিল সেইভাবে এটিকেও পোড়াবে। এই বলিদান সমগ্র সমাজের প্রায়শ্চিত্তের জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক অবশ্যই এই ষাঁড়টিকে শিবিরের বাইরে আনবে এবং তা পোড়াবে, যেমনভাবে সে প্রথম ষাঁড়কে পুড়িয়েছিল| সমগ্র সম্প্রদায়ের পক্ষে এটাই হল পাপ মোচনের নৈবেদ্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে বলদকে শিবিরের বাইরে নিয়ে গিয়ে প্রথম বলদটি যেমন পুড়িয়েছিলে, তেমনি তাকেও পুড়িয়ে দেবে; এটা সমাজের পাপের জন্য বলিদান।