Leviticus 4:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি কোন শাসনকর্তা গুনাহ্‌ করে, অর্থাৎ ভুলবশত তার আল্লাহ্‌ মাবুদের হুকুমে নিষেধ আছে এমন কোন কাজ করে দোষী হয়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যখন কোনো নেতা অনিচ্ছাকৃতভাবে পাপ করে এবং তার ঈশ্বর সদাপ্রভুর আদেশসমূহের মধ্যে যে কোনো একটি নিষিদ্ধ আদেশ লঙ্ঘন করে, সে যখন তার অপরাধ বুঝতে পারবে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি কোন অধ্যক্ষ পাপ করে, অর্থাৎ প্রমাদবশতঃ আপন ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোন কর্ম্ম করিয়া দোষী হয়,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি কোন অধ্যক্ষ পাপ করে, অর্থাৎ ভুলবশতঃ আপন ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোন কর্ম করিয়া দোষী হয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কোন নেতা যদি মনে অন্যায়ের ইচ্ছা না রেখে তার ঈশ্বর সদাপ্রভুর নিষেধ করা কোন কিছু করে ফেলে তবে সে দোষী হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কোন নেতা যদি মনে অন্যায়ের ইচ্ছা না রেখে তার মাবুদ আল্লাহ্‌র নিষেধ করা কোন কিছু করে ফেলে তবে সে দোষী হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কোন সমাজপতি পাপ করে, অজ্ঞতাবশতঃ তার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের বিধানে নিষিদ্ধ কোন কাজ করে দোষী হয়,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“একজন শাসক অজান্তে পাপ করতে পারে এবং তার প্রভু ঈশ্বর যা যা করতে অবশ্যই নিষেধ করেছিলেন, তার মধ্যে কোন একটা সে করে ফেলতে পারে| এই ভুল করার জন্য শাসক দোষী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি কোনো অধ্যক্ষ পাপ করে, অর্থাৎ প্রমাদবশতঃ নিজের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোনো কাজ করে দোষী হয়,