Leviticus 4:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তার কৃত সেই গুনাহ্র বিষয় যখন সে জানবে তখন নিজের উপহারস্বরূপ একটি নিখুঁত ছাগল আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তার করা পাপ অন্যেরা জানতে পারবে, সে অবশ্যই ত্রুটিমুক্ত মদ্দা ছাগল উৎসর্গ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে তাহার কৃত সেই পাপ যখন সে জ্ঞাত হইবে, তৎকালে আপনার উপহার বলিয়া এক নির্দ্দোষ পুংছাগ আনিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে তাহার কৃত সেই পাপ যখন সে জ্ঞাত হইবে, তৎকালে আপনার উপহার বলিয়া একটি নির্দোষ পুংছাগ আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন তাকে তার অন্যায় দেখিয়ে দেওয়া হবে তখন উৎসর্গ করবার জন্য তাকে একটা খুঁতহীন পুরুষ ছাগল আনতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন তাকে তার অন্যায় দেখিয়ে দেওয়া হবে তখন কোরবানী দেবার জন্য তাকে একটা নিখুঁত পুরুষ ছাগল আনতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে সে যখন নিজের পাপ সম্পর্কে অবহিত হবে, তখন সে নিজস্ব নৈবেদ্যস্বরূপ নিখুঁত একটি ছাগ নিয়ে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি শাসক তার পাপ সম্বন্ধে বুঝতে পারে, তা হলে সে অবশ্যই কোন দোষ নেই এমন একটি পুরুষ ছাগল আনবে| সেটাই হবে তার নৈবেদ্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে তার করা সেই পাপ যখন জানা যাবে, সেদিনের নিজের উপহার বলে এক নির্দোষ পুরুষ ছাগল আনবে।