Leviticus 4:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঐ ছাগলের মাথায় হাত রেখে পোড়ানো-কোরবানী জবেহ্ করার স্থানে মাবুদের সম্মুখে তাকে জবেহ্ করবে; এটি হল গুনাহ্-কোরবানী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ছাগলটির মাথায় সে হাত রাখবে ও সেখানে তাকে বধ করবে, সেখানে সদাপ্রভুর সামনে হোমবলি করা হয়। এটি পাপার্থক বলিদান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঐ ছাগের মস্তকে হস্তার্পণ করিয়া হোমবলি হননের স্থানে সদাপ্রভুর সম্মুখে তাহাকে হনন করিবে; ইহা পাপার্থক বলিদান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঐ ছাগের মস্তকে হস্তার্পণ করিয়া হোমবলি হননের স্থানে সদাপ্রভুর সম্মুখে তাহাকে হনন করিবে; ইহা পাপার্থক বলিদান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে ঐ ছাগলটার মাথার উপরে হাত রাখবে এবং পোড়ানো-উৎসর্গের পশু কাটবার জায়গায় সদাপ্রভুর সামনে সেটা কাটবে; এটা একটা পাপ-উৎসর্গ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে ঐ ছাগলটার মাথার উপরে হাত রাখবে এবং পোড়ানো-কোরবানীর পশু কাটবার জায়গায় মাবুদের সামনে সেটা জবাই করবে; এটা একটা গুনাহের কোরবানী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ ছাগের মাথায় হাত রেখে হোমবলি উৎসর্গ করার স্থানে প্রভু পরমেশ্বরের সম্মুখে সেটিকে হনন করবে। এটি হবে প্রায়শ্চিত্ত বলিদান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শাসকটি অবশ্যই তার হাত ছাগলটির মাথায় রাখবে আর প্রভুর সামনে যেখানে হোমবলি হত্যা করা হয় সেখানেই তাকে হনন করবে| ছাগলটি হল দোষমোচনের বলি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঐ ছাগলের মাথায় হাত দিয়ে হোমবলি হত্যার জায়গায় সদাপ্রভুর সামনে তাকে হত্যা করবে; এটা পাপের জন্য বলিদান।