Leviticus 4:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমাম তার আঙ্গুল দ্বারা সেই গুনাহ্‌-কোরবানীর কিঞ্চিৎ রক্ত নিয়ে কোরবানগাহ্‌র শিংগুলোর উপরে দেবে এবং তার রক্ত কোরবানগাহ্‌র গোড়ায় ঢেলে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর পাপার্থক বলিদানের খানিকটা রক্ত যাজক আঙুল দিয়ে তুলবে এবং হোমবলির বেদিশৃঙ্গে ঢালবে ও অবশিষ্ট রক্ত বেদিমূলে ঢালবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজক আপন অঙ্গুলি দ্বারা সেই পাপর্থক বলির কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির শৃঙ্গের উপরে দিবে, এবং তাহার রক্ত হোমবেদির মূলে ঢালিয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজক আপন অঙ্গুলি দ্বারা সেই পাপার্থক বলির কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির শৃঙ্গের উপরে দিবে, এবং তাহার রক্ত হোমবেদির মূলে ঢালিয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর পুরোহিত পাপ-উৎসর্গের জন্য আনা পশুটার কিছু রক্ত আংগুলে করে নিয়ে পোড়ানো-উৎসর্গের বেদীর শিংগুলোতে লাগিয়ে দেবে; বাকী রক্ত সে বেদীর গোড়ায় ঢেলে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইমাম গুনাহের কোরবানীর জন্য আনা পশুটার কিছু রক্ত আংগুলে করে নিয়ে পোড়ানো-কোরবানগাহের শিংগুলোতে লাগিয়ে দেবে; বাকী রক্ত সে কোরবানগাহের গোড়ায় ঢেলে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে পুরোহিত নিজের আঙুলে ঐ প্রায়শ্চিত্ত বলির রক্ত কিছুটা নিয়ে হোমবেদীর শৃঙ্গে লেপন করবে এবং অবশিষ্ট রক্ত হোমবেদীর মূলে ঢেলে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাপ নৈবেদ্যর কিছুটা রক্ত যাজক অবশ্যই তার আঙুলে নেবে এবং জ্বলন্ত নৈবেদ্যর বেদীর কোণগুলোয় তা লাগাবে| বাকি রক্তটুকু যাজক অবশ্যই বেদীর মেঝেতে ঢেলে ফেলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাজক নিজের আঙুল দিয়ে সেই পাপের জন্য বলির কিছুটা রক্ত নিয়ে হোমবেদির শিঙের ওপরে দেবে এবং তার রক্ত হোমবেদির মূলে ঢেলে দেবে।