Leviticus 4:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মঙ্গল-কোরবানীর চর্বির মত তার সমস্ত চর্বি নিয়ে কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে; এভাবে ইমাম তার গুনাহ্‌ মোচনের জন্য কাফ্‌ফারা দেবে, তাতে তার গুনাহ্‌ মাফ করা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে সমস্ত মেদ বেদিতে জ্বালাবে, যেমন মঙ্গলার্থক বলিদানে জ্বালিয়েছিল। এভাবে মানুষের পাপের জন্য যাজক প্রায়শ্চিত্ত করবে ও সে পাপের ক্ষমা পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মঙ্গলার্থক বলিদানের মেদের ন্যায় তাহার সমস্ত মেদ লইয়া বেদিতে দগ্ধ করিবে; এইরূপে যাজক তাহার পাপমোচনার্থ প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মঙ্গলার্থক বলিদানের মেদের ন্যায় তাহার সমস্ত মেদ লইয়া বেদিতে দগ্ধ করিবে; এইরূপে যাজক তাহার পাপমোচনার্থ প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোগাযোগ-উৎসর্গের পশুর চর্বির মত করেই এর সমস্ত চর্বি বেদীর উপরে পুড়িয়ে দিতে হবে। এইভাবে পুরোহিত সেই নেতার অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে আর তাতে তাকে ক্ষমা করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোগাযোগ-কোরবানীর পশুর চর্বির মত করেই এর সমস্ত চর্বি কোরবানগাহের উপরে পুড়িয়ে দিতে হবে। এইভাবে ইমাম সেই নেতার অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে আর তাতে তাকে মাফ করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বস্ত্যয়ন বলির মেদের মত এটিরও সমস্ত মেদ বেদীর আগুনে আহুতি দেবে। পুরোহিত এইভাবে সমাজপতির পাপ স্খালনের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাহলে তার পাপ ক্ষমা করা হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর ছাগলটির সমস্ত মেদ যাজক অবশ্যই বেদীর ওপর পোড়াবে; মঙ্গল নৈবেদ্য দানের মেদ যেমনভাবে সে পোড়ায় সেইভাবে যাজক অবশ্যই তা পোড়াবে| এইভাবে যাজক সেই শাসককে তার পাপ থেকে শোষণ করবে এবং ঈশ্বর তাকে ক্ষমা করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মঙ্গলের জন্য বলিদানের মেদের মত তার সব মেদ নিয়ে বেদিতে পোড়াবে এভাবে যাজক পাপমোচনের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তার পাপের ক্ষমা হবে।