Leviticus 4:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সাধারণ লোকদের মধ্যে যদি কেউ ভুলবশত মাবুদের হুকুমে নিষেধ আছে এমন কোন কাজ দ্বারা গুনাহ্‌ করে দোষী হয়,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি সমাজের কোনো সদস্য অনিচ্ছাকৃতভাবে পাপ করে ও সদাপ্রভুর আদেশসমূহের মধ্যে যে কোনো একটি নিষিদ্ধ আদেশ লঙ্ঘন করে, যখন তারা তার দোষ বুঝতে পারবে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সাধারণ লোকদের মধ্যে যদি কেহ প্রমাদবশতঃ সদাপ্রভুর কোন আজ্ঞানিষিদ্ধ কর্ম্ম দ্বারা পাপ করিয়া দোষী হয়,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সাধারণ লোকদের মধ্যে যদি কেহ ভুলবশতঃ সদাপ্রভুর কোন আজ্ঞানিষিদ্ধ কোন কর্ম দ্বারা পাপ করিয়া দোষী হয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইস্রায়েলীয়দের মধ্যে অন্য কোন লোক যদি মনে অন্যায়ের ইচ্ছা না রেখে সদাপ্রভুর নিষেধ করা কোন কিছু করে ফেলে তবে সে দোষী হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইসরাইলীয়দের মধ্যে অন্য কোন লোক যদি মনে অন্যায়ের ইচ্ছা না রেখে মাবুদের নিষেধ করা কোন কিছু করে ফেলে তবে সে দোষী হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি সাধারণ লোকের মধ্যে কেউ অজ্ঞতাবশতঃ প্রভু পরমেশ্বরের বিধানে নিষিদ্ধ কোন কাজ করে দোষী হয়,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সাধারণ মানুষের কেউ যদি অজান্তে পাপ করে এবং প্রভু যা নিষিদ্ধ করেছেন এমন কিছু যদি করে তাহলে সে তার অপরাধের জন্য আইনের কাছে দায়বদ্ধ থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সাধারণ লোকদের মধ্যে যদি কেউ প্রমাদবশতঃ সদাপ্রভুর কোনো আজ্ঞানিষিদ্ধ কাজের জন্য পাপ করে দোষী হয়,