Leviticus 4:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে সে যখন তার কৃত গুনাহ্‌ জানবে তখন তার কৃত সেই গুনাহ্‌র জন্য তার নিজের উপহারস্বরূপ পালের মধ্য থেকে একটি নিখুঁত ছাগী আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তার করা পাপ অন্যেরা জানতে পারবে, তাদের করা পাপের জন্য বলিদানরূপে অবশ্যই একটি ত্রুটিমুক্ত মাদি ছাগল আনবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে সে যখন আপনার কৃত পাপ জ্ঞাত হইবে, তখন আপনার কৃত সেই পাপের জন্য আপনার উপহার বলিয়া পালের মধ্য হইতে এক নির্দ্দোষ ছাগী আনিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে সে যখন আপনার কৃত পাপ জ্ঞাত হইবে, তখন আপনার কৃত সেই পাপের জন্য আপনার উপহার বলিয়া পালের মধ্য হইতে একটি নির্দোষ ছাগী আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন তাকে তার অন্যায় দেখিয়ে দেওয়া হবে তখন সেই অন্যায়ের জন্য উৎসর্গ হিসাবে তাকে একটা খুঁতহীন ছাগী আনতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন তাকে তার অন্যায় দেখিয়ে দেওয়া হবে তখন সেই অন্যায়ের জন্য কোরবানী হিসাবে তাকে একটা নিখুঁত ছাগী আনতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তা হলে সে যখন নিজের পাপের কথা জানতে পারবে, তখন সে নিজের পাপের জন্য নৈবেদ্যস্বরূপ নিজের পশুপাল থেকে একটি ছাগী নিযে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি সেই ব্যক্তিটির নিজের পাপ সম্বন্ধে অবগত হয় তবে সে নিশ্চয়ই দোষ নেই এমন একটি স্ত্রী ছাগল আনবে| এইটিই হবে লোকটির পাপের জন্য নৈবেদ্য| পাপ করেছে বলে সে অবশ্যই এই ছাগলটি আনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে সে যখন নিজের করা পাপ জানবে তখন নিজের করা সেই পাপের জন্য নিজের উপহার বলে পালের ভেতর থেকে এক নির্দোষ ছাগী আনবে।