Leviticus 4:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ঐ গুনাহ্-কোরবানীর জন্য আনা পশুটির মাথায় হাত রেখে পোড়ানো-কোরবানী স্থানে সেই গুনাহ্-কোরবানীর পশু জবেহ্ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাপার্থক বলির মাথায় সে হাত রাখবে ও হোমবলির জায়গায় সেটিকে বধ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঐ পাপার্থক বলির মস্তকে হস্তার্পণ করিয়া হোমবলিস্থানে সেই পাপার্থক বলি হনন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঐ পাপার্থক বলির মস্তকে হস্তার্পণ করিয়া হোমবলির স্থানে সেই পাপার্থক বলি হনন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে সেই পাপ-উৎসর্গের ছাগীটার মাথার উপর হাত রাখবে এবং পোড়ানো-উৎসর্গের পশু কাটবার জায়গায় সেটা কাটবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে সেই গুনাহের কোরবানীর ছাগীটার মাথার উপর হাত রাখবে এবং পোড়ানো-কোরবানীর পশু কাটবার জায়গায় সেটা জবাই করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে ঐ প্রায়শ্চিত্ত বলির মাথায় হাত রেখে হোমবলি উৎসর্গের স্থানে সেটিকে হনন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে তার হাত প্রাণীটির মাথায় রাখবে এবং হোমবলির জায়গায় তাকে হত্যা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঐ পাপের জন্যে বলির মাথায় হাত রেখে হোমবলির জায়গায় সেই পাপের জন্য বলি হত্যা করবে