Leviticus 4:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমাম আঙ্গুল দিয়ে তার কিঞ্চিৎ রক্ত নিয়ে কোরবানগাহ্র শিংগুলোর উপরে লাগিয়ে দেবে এবং তার সমস্ত রক্ত কোরবানগাহ্র গোড়ায় ঢেলে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবারে যাজক তার আঙুল দিয়ে খানিকটা রক্ত তুলবে এবং হোমবলির বেদিশৃঙ্গে ঢালবে ও অবশিষ্ট রক্ত বেদিমূলে ঢালবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজক অঙ্গুলি দ্বারা তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির শৃঙ্গের উপরে দিবে, এবং তাহার সমস্ত রক্ত বেদির মূলে ঢালিয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজক অঙ্গুলি দ্বারা তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির শৃঙ্গের উপরে দিবে, এবং তাহার সমস্ত রক্ত বেদির মূলে ঢালিয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর পুরোহিত আংগুলে করে তার কিছুটা রক্ত নিয়ে পোড়ানো-উৎসর্গের বেদীর শিংগুলোতে লাগিয়ে দেবে; বাকী রক্ত সে বেদীর গোড়ায় ঢেলে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইমাম আংগুলে করে তার কিছুটা রক্ত নিয়ে পোড়ানো-কোরবানগাহের শিংগুলোতে লাগিয়ে দেবে; বাকী রক্ত সে কোরবানগাহের গোড়ায় ঢেলে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর পুরোহিত নিজের আঙুলে কিছুটা রক্ত নিয়ে হোমবেদীর শৃঙ্গে লেপন করবে এবং অবশিষ্ট রক্ত বেদীমূলে ঢেলে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর যাজক ছাগলটির কিছুটা রক্ত তার আঙুলে নেবে এবং হোমবলির বেদীর কোণগুলোতে সেই রক্ত ছিটিয়ে দেবে| এরপর যাজক ছাগের বাকি রক্তটুকু অবশ্যই বেদীর মেঝেতে ঢেলে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাজক আঙুল দিয়ে তার কিছুটা রক্ত নিয়ে হোমবেদির শিঙের ওপরে দেবে এবং তার সব রক্ত বেদির মূলে ঢেলে দেবে।