Leviticus 4:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মঙ্গল-কোরবানী থেকে নেওয়া চর্বির মত তার সমস্ত চর্বি ছাড়িয়ে নেবে। পরে ইমাম মাবুদের উদ্দেশে খোশবুর জন্য কোরবানগাহ্‌র উপরে তা পুড়িয়ে ফেলবে; এভাবে ইমাম তার জন্য কাফ্‌ফারা দেবে, তাতে তার গুনাহ্‌ মাফ করা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে সমস্ত মেদ ছাড়াবে, যেমন মঙ্গলার্থক বলি থেকে ছাড়িয়েছিল; পরে যাজক সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে বেদিতে রাখা সবকিছুই জ্বালিয়ে দেবে। এভাবে যাজক তার পক্ষে প্রায়শ্চিত্ত করবে এবং সে ক্ষমা পাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মঙ্গলার্থক বলি হইতে নীত মেদের ন্যায় তাহার সকল মেদ ছাড়াইয়া লইবে; পরে যাজক সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে বেদির উপরে তাহা দগ্ধ করিবে; এইরূপে যাজক তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মঙ্গলার্থক বলি হইতে নীত মেদের ন্যায় তাহার সকল মেদ ছাড়াইয়া লইবে। পরে যাজক সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে বেদির উপরে তাহা দগ্ধ করিবে; এইরূপে যাজক তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোগাযোগ-উৎসর্গের পশুর চর্বি বের করবার মত করে সে এই উৎসর্গের পশুর সমস্ত চর্বি বের করে নিয়ে তা বেদীর উপর পুড়িয়ে দেবে। এর গন্ধে সদাপ্রভু খুশী হন। এইভাবে পুরোহিত সেই লোকের অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে এবং তাতে তাকে ক্ষমা করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোগাযোগ-কোরবানীর পশুর চর্বি বের করবার মত করে সে এই কোরবানীর পশুর সমস্ত চর্বি বের করে নিয়ে তা কোরবানগাহের উপর পুড়িয়ে দেবে। এর গন্ধে মাবুদ খুশী হন। এইভাবে ইমাম সেই লোকের অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে এবং তাতে তাকে মাফ করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে স্বস্ত্যয়ন বলির মেদের মত তার সমস্ত মেদ পৃথক করে নেবে। পরে পুরোহিত প্রভু পরমেশ্বরের উদ্দেশে সুরভি নৈবেদ্যরূপে সেগুলি আগুনে আহুতি দেবে। পুরোহিত এইভাবে তার জন্য প্রায়শ্চিত্ত করবে, তাহলে সে পাপের ক্ষমা লাভ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেমনভাবে মঙ্গল নৈবেদ্য থেকে মেদ দেওয়া হয়, সেইভাবে যাজক অবশ্যই ছাগলটির সমস্ত মেদ উৎসর্গ করবে| যাজক অবশ্যই প্রভুর উদ্দেশ্যে সুগন্ধি হিসেবে বেদীর ওপর তা পোড়াবে| এইভাবে যাজক সেই মানুষটিকে তার পাপ মোচনের প্রায়শ্চিত্ত করাবে| এবং ঈশ্বর সেই ব্যক্তিকে ক্ষমা করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মঙ্গলের জন্য বলি থেকে নেওয়া মেদের মত তার সব মেদ ছাড়িয়ে নেবে; পরে যাজক সদাপ্রভুর উদ্দেশ্যে সুগন্ধের জন্য বেদির ওপরে তা পুড়িয়ে দেবে; এভাবে যাজক তার জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তার পাপের ক্ষমা হবে।