Leviticus 4:32 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি সে গুনাহ্-কোরবানীর উপহার হিসেবে ভেড়ার বাচ্চা আনে তবে একটি নিখুঁত ভেড়ীর বাচ্চা আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি সে তার পাপার্থক বলিরূপে একটি মেষশাবক আনে, তাকে ত্রুটিমুক্ত মাদি মেষশাবক আনতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি সে পাপার্থক বলির উপহারার্থে মেষশাবক আনে, তবে একটী নির্দ্দোষ মেষবৎসা আনিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি সে পাপার্থক বলির উপহারার্থে মেষশাবক আনে, তবে একটি নির্দোষ মেষবৎসা আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পাপ-উৎসর্গের জন্য যদি কেউ ভেড়ার বাচ্চা আনে, তবে সেটা খুঁতহীন এবং স্ত্রীজাতের হতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“গুনাহের কোরবানীর জন্য যদি কেউ ভেড়ার বাচ্চা আনে, তবে সেটা নিখুঁত এবং স্ত্রীজাতের হতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কেউ প্রায়শ্চিত্ত বলিস্বরূপ মেষশাবক উৎসর্গ করতে চায়, তাহলে তাকে নিখুঁত একটি মেষী আনতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পাপের নৈবেদ্য হিসেবে যদি সেই লোকটি একটি মেষশাবক আনে তাহলে তাকে অবশ্যই কোন দোষ নেই এমন একটি স্ত্রী শাবক আনতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি সে পাপের জন্য বলির উপহারের জন্য ভেড়ার বাচ্চা আনে, তবে একটা নির্দোষ মেয়ে ভেড়ার বাচ্চা আনবে।