Leviticus 4:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই গুনাহ্-কোরবানীর জন্য আনা পশুটির মাথায় হাত রেখে পোড়ানো-কোরবানী জবেহ্ করার স্থানে সেই গুনাহ্-কোরবানীর পশু জবেহ্ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শাবকটির মাথায় সে হাত রাখবে, এবং হোমবলি বধ করার জায়গায় পাপার্থক বলিরূপে সেটিকে বধ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই পাপার্থক বলির মস্তকে হস্তার্পণ করিয়া হোমবলি হননের স্থানে সেই পাপার্থক বলি হনন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই পাপার্থক বলির মস্তকে হস্তার্পণ করিয়া হোমবলি হননের স্থানে সেই পাপার্থক বলি হনন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার মাথার উপর সে হাত রাখবে এবং পোড়ানো-উৎসর্গের পশু কাটবার জায়গায় সে পাপ-উৎসর্গের ভেড়ীটা কাটবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার মাথার উপর সে হাত রাখবে এবং পোড়ানো-কোরবানীর পশু কাটবার জায়গায় সে গুনাহের জন্য কোরবানীর ভেড়ীটা জবাই করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রায়শ্চিত্ত স্বরূপ সেই বলির মাথায় হাত রেখে সে হোমবলি উৎসর্গের স্থানে সেটিকে হনন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকটি অবশ্যই তার হাত প্রাণীটির মাথায় রাখবে এবং যেখানে তারা হোমবলি হত্যা করে সেখানেই দোষ মোচনের নৈবেদ্যকে হত্যা করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই পাপের জন্য বলির মাথায় হাত দিয়ে হোমবলি হত্যার জায়গায় সেই পাপের জন্য বলি হত্যা করবে।