Leviticus 4:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমাম আঙ্গুল দ্বারা সেই গুনাহ্-কোরবানীর কিঞ্চিৎ রক্ত নিয়ে কোরবানগাহ্র শিংগুলোর উপরে দেবে ও সমস্ত রক্ত কোরবানগাহ্র গোড়ায় ঢালবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর পাপার্থক বলিদানের খানিকটা রক্ত যাজক তার আঙুল দিয়ে তুলবে এবং হোমবলির বেদিশৃঙ্গে ঢালবে ও অবশিষ্ট রক্ত বেদিমূলে ঢালবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজক অঙ্গুলি দ্বারা সেই পাপার্থক বলির কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির শৃঙ্গগুলির উপরে দিবে, ও সমস্ত রক্ত বেদির মূলে ঢালিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজক অঙ্গুলি দ্বারা সেই পাপার্থক বলির কিঞ্চিৎ রক্ত লইয়া হোমবেদির শৃঙ্গগুলির উপরে দিবে, ও সমস্ত রক্ত বেদির মূলে ঢালিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর পুরোহিত তার আংগুলে করে পাপ-উৎসর্গের ভেড়ীটা থেকে কিছু রক্ত নিয়ে পোড়ানো-উৎসর্গের বেদীর শিংগুলোতে লাগিয়ে দেবে; বাকী রক্ত সে বেদীর গোড়ায় ঢেলে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইমাম তার আংগুলে করে গুনাহের কোরবানীর ভেড়ীটা থেকে কিছু রক্ত নিয়ে পোড়ানো-কোরবানগাহের শিংগুলোতে লাগিয়ে দেবে; বাকী রক্ত সে কোরবানগাহের গোড়ায় ঢেলে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর পুরোহিত নিজের আঙুলে সেই প্রয়াশ্চিত্ত বলির কিছুটা রক্ত নিয়ে হোমবেদীর শৃঙ্গে লেপন করবে এবং অবশিষ্ট রক্ত বেদীমূলে ঢেলে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক তার আঙুলে অবশ্যই সেই পাপমোচনের নৈবেদ্য থেকে কিছুটা রক্ত নেবে এবং হোমবলির বেদীর কোণগুলিতে তা লাগাবে| এরপর যাজক মেষশাবকটার বাকী সব রক্ত বেদীর মেঝেয ঢালবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাজক আঙুল দিয়ে সেই পাপের জন্য বলির কিছুটা রক্ত নিয়ে হোমবেদির শিংগুলোর ওপরে দেবে ও সব রক্ত বেদির মূলে ঢালবে।