Leviticus 4:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম সেই রক্তে তার আঙ্গুল ডুবিয়ে পবিত্র স্থানের পর্দার অগ্রভাগে মাবুদের সম্মুখে সাত বার তার কিঞ্চিৎ রক্ত ছিটিয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে রক্তের মধ্যে আঙুল ডুবিয়ে পবিত্রস্থানের সামনের দিকে গিয়ে সদাপ্রভুর সামনে সেই রক্তের কিছুটা ছিটিয়ে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক সেই রক্তে আপন অঙ্গুলি ডুবাইয়া পবিত্র স্থানের তিরস্করিণীর অগ্রভাগে সদাপ্রভুর সম্মুখে সাত বার তাহার কিঞ্চিৎ রক্ত ছিটাইয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক সেই রক্তে আপন অঙ্গুলি ডুবাইয়া পবিত্র স্থানের তিরস্করিণীর অগ্রভাগে সদাপ্রভুর সম্মুখে সাত বার তাহার কিঞ্চিৎ রক্ত ছিটাইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে সেই রক্তে নিজের আংগুল ডুবিয়ে কিছুটা রক্ত সদাপ্রভুর সামনে পবিত্র স্থানের পর্দার দিকে সাতবার ছিটিয়ে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে সেই রক্তে নিজের আংগুল ডুবিয়ে কিছুটা রক্ত মাবুদের সামনে পবিত্র স্থানের পর্দার দিকে সাতবার ছিটিয়ে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং সেই রক্তে আঙুলে ডুবিয়ে পবিত্র স্থানের পর্দার সামনে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সাতবার ছিটিয়ে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে তার আঙুল রক্তের মধ্যে ডোবাবে এবং পবিত্রতম জায়গার আচ্ছাদনের সামনে প্রভুর সামনে সাতবার সেই রক্ত ছেটাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাজক সেই রক্তে নিজের আঙুল ডুবিয়ে পবিত্র জায়গায় পর্দার সামনের অংশে সদাপ্রভুর সামনে সাত বার তার কিছু রক্ত ছিটিয়ে দেবে।