Leviticus 4:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গুনাহ্‌-কোরবানীর বাছুরটির সমস্ত চর্বি, অর্থাৎ পাকস্থলীর উপরিভাগের চর্বি, অন্ত্রগুলোর উপরিভাগের সমস্ত চর্বি,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাপার্থক বলির বাছুরটির সমস্ত মেদ সে ছাড়াবে যা অন্ত্রের সঙ্গে সংযুক্ত অংশ,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর পাপার্থক বলির গোবৎসের সমস্ত মেদ, অর্থাৎ আঁতড়িঢাকা মেদ, অন্ত্রের উপরিস্থিত সমস্ত মেদ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর পাপার্থক বলির গোবৎসের সমস্ত মেদ, অর্থাৎ আঁতড়িঢাকা মেদ, অন্ত্রের উপরিস্থিত সমস্ত মেদ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পাপ-উৎসর্গের জন্য আনা সেই ষাঁড়ের সমস্ত চর্বি সে বের করে নেবে। এই চর্বি হল পেটের ভিতরের অংশগুলোর উপরকার চর্বি এবং সেগুলোর সংগে জড়ানো চর্বি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গুনাহের কোরবানীর জন্য আনা সেই ষাঁড়ের সমস্ত চর্বি সে বের করে নেবে। এই চর্বি হল পেটের ভিতরের অংশগুলোর উপরকার চর্বি এবং সেগুলোর সংগে জড়ানো চর্বি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রায়শ্চিত্ত বলিস্বরূপ সেই গোবৎসের সমস্ত মেদ, পাকস্থলীর আবরক মেদ, অন্ত্রের সঙ্গে জড়িত সমস্ত মেদ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাপের জন্য নৈবেদ্যর বাছুরটির সমস্ত চর্বি সে বার করে নেবে| ভেতরের অংশগুলির ওপরকার ও চারপাশের চর্বিও সে নিয়ে নেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর পাপের জন্য বলির বলদের সব মেদ, অর্থাৎ ভেতরের অংশে ঢাকা মেদ, অন্ত্রের ওপরের সব মেদ