Leviticus 4:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং দু’টি বৃক্ক ও তার উপরিভাগের চর্বি ও কলিজার উপরিভাগের অংশগুলো বৃক্কের সঙ্গে ছাড়িয়ে নেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোমরের কাছাকাছি মেদযুক্ত দুটি কিডনি ও যকৃতের পর্দা সে সরিয়ে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং দুই মেটিয়া ও তদুপরিস্থিত পার্শ্বস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক মেটিয়ার সহিত ছাড়াইয়া লইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং দুই মেটিয়া ও তদুপরিস্থিত পার্শ্বস্থ মেদ ও যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক মেটিয়ার সহিত ছাড়াইয়া লইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বৃক্ক দু’টি ও তার সংগে জড়ানো কোমরের কাছের চর্বি এবং বৃক্কের সংগে বের করে আনা মেটের উপরের অংশ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিড্নি দু’টি ও তার সংগে জড়ানো কোমরের কাছের চর্বি এবং কিড্নির সংগে বের করে আনা কলিজার উপরের অংশ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বৃক্ক দুটি এবং তার উপরের ও আশেপাশের মেদ এবং বৃক্কের সঙ্গে যকৃতের উপরের অংশ পৃথক করে নেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে অবশ্যই বৃক্ক এবং কটির নীচে যে চর্বি তাদের ঢেকে রাখে তা নেবে| সে যকৃতের চর্বিও অবশ্যই নেবে| সে এটা বৃক্কের সাথেই বার করে নেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং দুটো কিডনি ও তার ওপরে থাকা মেদ ও যকৃতের ওপরে থাকা ফুসফুস কিডনির সঙ্গে ছাড়িয়ে নেবে।