Leviticus 5:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি কেউ এভাবে গুনাহ্ করে, সাক্ষী হয়ে, শপথ করাবার কথা শুনলেও যা দেখেছে কিংবা জানে তা সে প্রকাশ না করে তবে সে নিজের অপরাধ বহন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি কেউ নিজের চোখে দেখে অথবা নিজের কানে শুনেও তা প্রকাশ না করার জন্য পাপ করে, তাহলে সেই বিষয়ের জন্য সে দায়ী হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি কেহ এইরূপে পাপ করে, সাক্ষী হইয়া, দিব্য করাইবার কথা শুনিলেও, যাহা দেখিয়াছে কিম্বা জানে, তাহা সে প্রকাশ না করে, তবে সে আপন অপরাধ বহন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি কেহ এইরূপে পাপ করে, সাক্ষী হইয়া, দিব্য করাইবার কথা শুনিলেও, যাহা দেখিয়াছে কিম্বা জানে, তাহা সে প্রকাশ না করে, তবে সে আপন অপরাধ বহন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“নিজের দেখা বা শোনা কোন ব্যাপারের বিচারের সময়ে সাক্ষ্য দেবার সুযোগ পেয়েও যদি কেউ চুপ করে থাকে তবে সেটা তার পক্ষে পাপ হবে এবং সেই অন্যায়ের জন্য তাকে দায়ী করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“নিজের দেখা বা শোনা কোন ব্যাপারের বিচারের সময়ে সাক্ষ্য দেবার সুযোগ পেয়েও যদি কেউ চুপ করে থাকে তবে সেটা তার পক্ষে গুনাহ্ হবে এবং সেই অন্যায়ের জন্য তাকে দায়ী করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিম্নলিখিত বিষয়গুলির ক্ষেত্রে প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ একান্ত প্রয়োজনঃ যদি কোন ব্যক্তি কোন বিষয়ে বিচার সভায় প্রত্যক্ষদর্শীর বিবরণ বা সাক্ষ্য প্রমাণ দেওয়ার সরকারী আহ্বান সত্ত্বেও যদি সেই আহ্বান অগ্রাহ্য করে সাক্ষ্য না দেয় তবে তাকে এর ফল ভোগ করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোন মানুষ একটি সতর্কবাণী শুনেছে অথবা একজন মানুষ এমন কিছু শুনে বা দেখে থাকতে পারে যা অন্য লোকদের বলা উচিৎ| যদি সেই লোকটি যা দেখেছে বা শুনেছে তা লোকদের না বলে, তা হলে সে এই পাপের জন্য দোষী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি কেউ এভাবে পাপ করে, সাক্ষী হয়ে দিব্যি করবার কথা শুনলেও, যা দেখেছে কিংবা জানে, তা সে প্রকাশ না করে, তবে সে নিজের অপরাধ বহন করবে।