Leviticus 5:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে নিয়ম অনুসারে দ্বিতীয়টি পোড়ানো-কোরবানী হিসেবে কোরবানী করবে; এভাবে ইমাম তার কৃত গুনাহ্‌র জন্য কাফ্‌ফারা দেবে, তাতে তার গুনাহ্‌ মাফ করা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবারে যাজক নির্ধারিত উপায়ে হোমবলিরূপে অন্য শাবকটি উৎসর্গ করবে এবং সেই ব্যক্তির কৃত পাপের জন্য তার পক্ষে প্রায়শ্চিত্ত করবে, এবং তার পাপের ক্ষমা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে বিধিমতে দ্বিতীয়টী হোমার্থে উৎসর্গ করিবে; এইরূপে যাজক তাহার কৃত পাপের জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে বিধিমতে দ্বিতীয়টি হোমার্থে উৎসর্গ করিবে; এইরূপে যাজক তাহার কৃত পাপের জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্য পাখীটা দিয়ে নিয়ম অনুসারে পোড়ানো-উৎসর্গের অনুষ্ঠান করে পুরোহিত তার সেই অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে; তাতে তাকে ক্ষমা করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্য পাখীটা দিয়ে নিয়ম অনুসারে পোড়ানো-কোরবানী করে ইমাম তার সেই অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে; তাতে তাকে মাফ করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে সে বিধি অনুযায়ী দ্বিতীয়টি হেমবলিরূপে উৎসর্গ করবে। তাহলে তার পাপ মোচন হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যাজক দ্বিতীয় পাখীটিকে অবশ্যই হোমবলির নিয়মানুযায়ী উৎসর্গ করবে| এইভাবে যাজক সেই মানুষটিকে তার কৃত পাপ থেকে মোচনের প্রায়শ্চিত্ত করাবে এবং ঈশ্বর সেই মানুষটিকে ক্ষমা করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে বিধিমতে দ্বিতীয়টি হোমের জন্য উৎসর্গ করবে; এই ভাবে যাজক তার করা পাপের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তার পাপের ক্ষমা হবে।