Leviticus 5:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে তা ইমামের কাছে আনলে ইমাম তার স্মরণ চিহ্নরূপে তা থেকে এক মুষ্টি নিয়ে মাবুদের উদ্দেশে অগ্নিকৃত কোরবানীর রীতি অনুসারে কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে; এ হল গুনাহ্‌-কোরবানী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে এই বলিদান যাজকের কাছে আনবে যে এক স্মরণীয় অংশরূপে বলিদানের একমুঠো তুলে নিয়ে বেদিতে ভক্ষ্য-নৈবেদ্যের উপরে সদাপ্রভুর উদ্দেশে পোড়াবে। এটি পাপার্থক বলিদান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে তাহা যাজকের নিকটে আনিলে যাজক তাহার স্মরণার্থক অংশ বলিয়া তাহা হইতে এক মুষ্টি লইয়া সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারের রীতি অনুসারে বেদিতে দগ্ধ করিবে; ইহা পাপার্থক বলি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে তাহা যাজকের নিকটে আনিলে যাজক তাহার স্মরণার্থক অংশ বলিয়া তাহা হইতে এক মুষ্টি লইয়া সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহারের রীতি অনুসারে বেদিতে দগ্ধ করিবে; ইহা পাপার্থক বলি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই ময়দা সে পুরোহিতের কাছে নিয়ে যাবে। পুরো উৎসর্গের বদলে পুরোহিত তা থেকে এক মুঠো ময়দা তুলে নিয়ে বেদীতে সদাপ্রভুর উদ্দেশে আগুনে-করা উৎসর্গের জিনিসের উপর পুড়িয়ে ফেলবে; এটা একটা পাপ-উৎসর্গ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই ময়দা সে ইমামের কাছে নিয়ে যাবে। পুরো কোরবানীর বদলে ইমাম তা থেকে এক মুঠো ময়দা তুলে নিয়ে কোরবানগাহে মাবুদের উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানীর জিনিসের উপর পুড়িয়ে ফেলবে; এটা একটা গুনাহের কোরবানী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিতের কাছে সে এই নৈবেদ্য নিয়ে এলে পুরোহিত তার থেকে এক মুঠো ময়দা স্মারকস্বরূপ নিয়ে প্রভুর পরমেশ্বরের উদ্দেশে বেদীর আগুণে আহুতি দেবে। এটি হবে প্রায়শ্চিত্ত নৈবেদ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকটি অবশ্যই ময়দার গুঁড়ো যাজকের কাছে আনবে| যাজক তা থেকে এক মুঠো ময়দা নেবে| এ হবে এক স্মরনার্থক নৈবেদ্য| বেদীর ওপর যাজক গুঁড়ো ময়দা পোড়াবে| এ হল ঈশ্বরের প্রতি আগুনে পোড়ানো এক নৈবেদ্য| এ নৈবেদ্য পাপের জন্য উৎসর্গ নৈবেদ্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে তা যাজকের কাছে আনলে যাজক তার মনে রাখার জন্য অংশ বলে তা থেকে এক মুঠো নিয়ে সদাপ্রভুর জন্য আগুনের তৈরী উপহারের রীতি অনুসারে বেদিতে পোড়াবে; এটা পাপের জন্য বলি।