Leviticus 5:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে ইমাম সে যে সমস্ত গুনাহ্ করেছে তার সেই সমস্ত গুনাহ্র জন্য কাফ্ফারা দেবে, তাতে তার গুনাহ্ মাফ করা হবে এবং অবশিষ্ট দ্রব্য শস্য-উৎসর্গের মতই ইমামের হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে তাদের কৃত যে কোনো পাপের জন্য যাজক প্রায়শ্চিত্ত করবে এবং তাদের পাপের ক্ষমা হবে। অবশিষ্ট নৈবেদ্য যাজকের হবে, যেমন শস্য-নৈবেদ্যের ক্ষেত্রে হয়েছিল।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাজক এই সকলের মধ্যে তাহার কৃত কোন পাপের জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে; এবং [অবশিষ্ট দ্রব্য] ভক্ষ্য-নৈবেদ্যের মত যাজকের হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাজক এই সকলের মধ্যে তাহার কৃত কোন পাপের জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে, এবং [অবশিষ্ট দ্রব্য] ভক্ষ্য-নৈবেদ্যের মত যাজকের হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে যে অন্যায় করেছে পুরোহিত এইভাবে তা ঢাকা দেবার ব্যবস্থা করবে আর তাতে তাকে ক্ষমা করা হবে। এই উৎসর্গের জিনিসের বাদবাকী অংশ শস্য-উৎসর্গের জিনিসের মতই পুরোহিতের পাওনা হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে যে অন্যায় করেছে ইমাম এইভাবে তা ঢাকা দেবার ব্যবস্থা করবে আর তাতে তাকে মাফ করা হবে। এই কোরবানীর জিনিসের বাদবাকী অংশ শস্য-কোরবানীর জিনিসের মতই ইমামের পাওনা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উল্লিখিত উপকরণগুলির মধ্যে যে কোন একটির দ্বারা পুরোহিত সেই ব্যক্তির পাপের প্রায়শ্চিত্ত করবে। তাহলে তার পাপ মোচন করা হবে। অবশিষ্ট অংশ ভক্ষ্য নৈবেদ্যের মত পুরোহিতের প্রাপ্য হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইভাবে যাজক মানুষটিকে শোধন করবে এবং ঈশ্বর সেই মানুষটিকে ক্ষমা করবেন| যেটুকু শস্য নৈবেদ্য পড়ে থাকবে, তা সাধারণ শস্য নৈবেদ্যর মতই যাজকের জন্য হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাজক এই সকলের মধ্যে তার করা কোনো পাপের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তার পাপের ক্ষমা হবে এবং অবশিষ্ট দ্রব্য ভক্ষ্য নৈবেদ্যের মত যাজকের হবে।