Leviticus 5:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি কেউ মাবুদের পবিত্র বস্তুর বিষয়ে ভুলবশত সত্য লঙ্ঘন করে গুনাহ্‌ করে তবে সে মাবুদের কাছে দোষ-কোরবানী আনবে, পবিত্র স্থানের শেকলের মাপ অনুসারে তোমার নিরূপিত পরিমাণে রূপা দিয়ে পাল থেকে একটি নিখুঁত ভেড়া এনে দোষ-কোরবানী উপস্থিত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যখন কোনও ব্যক্তি আজ্ঞা লঙ্ঘন করে এবং সদাপ্রভুর পবিত্র বিষয়গুলির কোনো একটি বিষয়ে অনিচ্ছাকৃতভাবে পাপ করে, সে দণ্ডস্বরূপ মেষপাল থেকে একটি ত্রুটিমুক্ত মেষ সদাপ্রভুর উদ্দেশে আনবে ও ধর্মধামের শেকল অনুসারে নিরূপিত পরিমাণে রুপো রাখবে। এটি হবে দোষার্থক-নৈবেদ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে সে সদাপ্রভুর নিকটে দোষার্থক বলি আনিবে, পবিত্র স্থানের শেকল অনুসারে তোমার নিরূপিত পরিমাণে রৌপ্য দিয়া পাল হইতে এক নির্দ্দোষ মেষ আনিয়া দোষার্থক বলি উপস্থিত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি কেহ সদাপ্রভুর পবিত্র বস্তুর বিষয়ে ভুলবশতঃ সত্য লঙ্ঘন করিয়া পাপ করে, তবে সে সদাপ্রভুর নিকটে দোষার্থক বলি আনিবে, পবিত্র স্থানের শেকল অনুসারে তোমার নিরূপিত পরিমাণে রৌপ্য দিয়া পাল হইতে একটি নির্দোষ মেষ আনিয়া দোষার্থক বলি উপস্থিত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মনে অন্যায়ের ইচ্ছা না রেখে যদি কেউ সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করে রাখা জিনিসের ব্যাপারে তাঁর আদেশ অমান্য করে, তবে তার অন্যায়ের জরিমানা হিসাবে সদাপ্রভুর কাছে তাকে একটা খুঁতহীন পুরুষ ভেড়া আনতে হবে। এটা একটা দোষ-উৎসর্গ। তা ছাড়া ধর্মীয় শেখেল অনুসারে যতটা রূপা তুমি ভেড়াটার দাম ঠিক করে দেবে সেই পরিমাণ রূপা তাকে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মনে অন্যায়ের ইচ্ছা না রেখে যদি কেউ পাক-পবিত্র জিনিসের ব্যাপারে মাবুদের হুকুম অমান্য করে, তবে তার অন্যায়ের জরিমানা হিসাবে মাবুদের কাছে তাকে একটা নিখুঁত পুরুষ ভেড়া আনতে হবে। এটা একটা দোষের কোরবানী। তা ছাড়া ধর্মীয় শেখেল অনুসারে যতটা রূপা তুমি ভেড়াটার দাম ঠিক করে দেবে সেই পরিমাণ রূপা তাকে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের উদ্দেশে উৎসর্গ করে আলাদা করে রাখা নৈবেদ্য ও উপহার সংক্রান্ত বিধি অজ্ঞতাবশতঃ যদি কেউ লঙ্ঘন করে পাপ করে, তাহলে সে পাপমোচনের জন্য পবিত্র পীঠস্থানের শেকেলের নির্ধারিত মাপ অনুযায়ী তুমি যা ধার্য করে দেবে, সেই পরিমাণ রূপোর বিনিময়ে তার পশুপাল থেকে নিখুঁত একটি মেষ প্রায়শ্চিত্তের বলিরূপে উৎসর্গ করবে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কোন মানুষ আকস্মিকভাবে প্রভুর পবিত্র জিনিস অপবিত্র করতে পারে| সেক্ষেত্রে সেই লোকটি তখন কোন খুঁত নেই এমন একটি পুরুষ মেষ অবশ্যই আনবে| এটাই হবে প্রভুর প্রতি দোষের জন্য দেওয়া নৈবেদ্য| তুমি অবশ্যই পবিত্র স্থানের মাপ কাঠি ব্যবহার করবে এবং পুরুষ মেষটির একটি মূল্য ঠিক করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবে সে সদাপ্রভুর কাছে দোষের জন্য বলি আনবে, পবিত্র জায়গার শেকল অনুসারে তোমার নিরূপিত পরিমাণে রূপা দিয়ে পাল থেকে এক নির্দোষ মেষ এনে দো ষের জন্য বলি উপস্থিত করবে।