Leviticus 5:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে পবিত্র বস্তুর বিষয়ে যে গুনাহ্ করেছে তার পরিশোধ করবে, এছাড়া, পাঁচ অংশের এক অংশও দেবে এবং ইমামের কাছে তা আনবে। পরে ইমাম সেই দোষের জন্য ভেড়া কোরবানী দ্বারা তার জন্য কাফ্ফারা দেবে, তাতে তার গুনাহ্ মাফ করা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পবিত্র বিষয়গুলির সম্বন্ধে তার ব্যর্থতা হেতু সে অবশ্যই ক্ষতিপূরণ দেবে ও সামগ্রিক পরিমাণের পঞ্চমাংশ আনবে ও সমস্তই যাজককে দেবে। অপরাধের বলিদানরূপে একটি মেষ নিয়ে তার পক্ষে যাজক প্রায়শ্চিত্ত করবে, এবং পাপীকে ক্ষমা করা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে পবিত্র বস্তুর বিষয়ে যে পাপ করিয়াছে, তাহার পরিশোধ করিবে, তদ্ভিন্ন পাঁচ অংশের এক অংশও দিবে, এবং যাজকের নিকটে তাহা আনিবে; পরে যাজক সেই দোষার্থক মেষবলি দ্বারা তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে পবিত্র বস্তুর বিষয়ে যে পাপ করিয়াছে, তাহার পরিশোধ করিবে, তদ্ভিন্ন পাঁচ অংশের এক অংশও দিবে, এবং যাজকের নিকটে তাহা আনিবে। পরে যাজক সেই দোষার্থক মেষবলি দ্বারা তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে, তাহাতে তাহার পাপের ক্ষমা হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই পবিত্র জিনিসের ব্যাপারে সে অন্যায় করেছে বলে তাকে এই ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া ভেড়াটার দামের সংগে আরও পাঁচ ভাগের এক ভাগ দাম তাকে পুরোহিতের হাতে দিতে হবে। পুরোহিত সেই ভেড়াটা নিয়ে দোষ-উৎসর্গ হিসাবে তা উৎসর্গ করে তার অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে আর তাতে তাকে ক্ষমা করা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই পাক-পবিত্র জিনিসের ব্যাপারে সে অন্যায় করেছে বলে তাকে এই ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া ভেড়াটার দামের সংগে আরও পাঁচ ভাগের এক ভাগ দাম তাকে ইমামের হাতে দিতে হবে। ইমাম সেই ভেড়াটা নিয়ে দোষের কোরবানী হিসাবে তা কোরবানী দিয়ে তার অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে আর তাতে তাকে মাফ করা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পবিত্র দ্রব্যাদির জন্য সে তার দেয় পরিশোধ করবে এবং তার সঙ্গে এক পঞ্চমাংশ বেশি দেবে। পুরোহিতের কাছে সে তা নিয়ে এলে পুরোহিত সেই প্রায়শ্চিত্তের মেষবলির দ্বারা তার পাপের প্রায়শ্চিত্ত করবে, তাহলে তার পাপমোচন হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পবিত্র জিনিসের সঙ্গে সে যে পাপ করেছে তার জন্য লোকটি অবশ্যই তার জরিমানা দেবে| সে যা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল তা দেবে ও তার সঙ্গে মূল্যের এক পঞ্চমাংশ যোগ করবে এবং সেই মূল্য যাজককে দেবে| এইভাবে পাপমোচনের নৈবেদ্যর মেষটি উৎসর্গ করে যাজক সেই লোকটিকে শুচি করবে এবং ঈশ্বর ঐ ব্যক্তিকে ক্ষমা করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে পবিত্র জিনিস বিষয়ে যে পাপ করেছে, তার পরিশোধ করবে, তাছাড়া পাঁচ অংশের এক অংশও দেবে এবং যাজকের কাছে তা আনবে; পরে যাজক সেই দোষের জন্য মেষ বলি দিয়ে তার জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তার পাপের ক্ষমা হবে।