Leviticus 5:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি কেউ মাবুদের হুকুম অনুসারে নিষিদ্ধ এমন কোন কাজ করে গুনাহ্‌ করে তবে সে তা না জানলেও দোষী, সে নিজের অপরাধ বহন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যদি কেউ পাপ করে ও সদাপ্রভুর আদেশগুলির মধ্যে কোনো একটি আদেশ লঙ্ঘন করে, নিজের অজান্তে ওই পাপ করলেও সে অপরাধী ও দায়ী হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি কেহ সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোন কর্ম্ম করিয়া পাপ করে, তবে সে তাহা না জানিলেও দোষী, সে আপন অপরাধ বহন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি কেহ সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কর্ম করিয়া পাপ করে, তবে সে তাহা না জানিলেও দোষী, সে আপন অপরাধ বহন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি কেউ না জেনে সদাপ্রভুর নিষেধ করা কোন কিছু করে অন্যায় করে ফেলে তবে সে দোষী হবে এবং সেইজন্য তাকে দায়ী হতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি কেউ না জেনে মাবুদের নিষেধ করা কোন কিছু করে অন্যায় করে ফেলে তবে সে দোষী হবে এবং সেইজন্য তাকে দায়ী হতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কোন ব্যক্তি প্রভু পরমেশ্বরের বিধানে নিষিদ্ধ কোন কাজ করে পাপ করে, তবে সে তা না জেনে করলেও দোষী হবে এবং অপরাধের জন্য দায়ী হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি কোন ব্যক্তি পাপ করে এবং প্রভুর আজ্ঞাগুলির কোন একটি লঙঘন করে, এমনকি যদি সে তা না জেনে করে থাকে, সে দোষী সাব্যস্ত হবে এবং তার পাপের জন্য দায়ী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যদি কেও সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কোনোকাজ করে পাপ করে, তবে সে তা না জানলেও দোষী, সে নিজের অপরাধ বয়ে বেড়াবে