Leviticus 5:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিংবা যদি কেউ কোন নাপাক জিনিস স্পর্শ করে— সেটা নাপাক জন্তুর মৃতদেহ হোক, কিংবা নাপাক গোমেষাদির মৃতদেহ হোক, কিংবা নাপাক সরীসৃপের মৃতদেহ হোক— সে তা না জানলেও নাপাক হবে এবং সে দোষী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘যদি কোনো ব্যক্তি জানতে পারে যে সে দোষী—যদি সে অজান্তে আনুষ্ঠানিকভাবে অশুচি কোনো জিনিস স্পর্শ করে (হতে পারে অশুচি পশুর মৃতদেহ, বন্য অথবা গৃহপালিত, অথবা কোনো অশুচি জীব যা মাটিতে চলে) এবং জানে না যে সে অশুচি, কিন্তু পরে উপলব্ধি করে যে সে অশুচি;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিম্বা যদি কেহ কোন অশুচি দ্রব্য স্পর্শ করে, অশুচি জন্তুর শব হউক, কিম্বা অশুচি গোমেষাদির শব হউক, কিম্বা অশুচি সরীসৃপের শব হউক, যদি সে তাহা জানিতে না পায় ও অশুচি হয়, তবে সে দোষী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিম্বা যদি কেহ কোন অশুচি দ্রব্য স্পর্শ করে, অশুচি জন্তুর শব হউক, কিম্বা অশুচি গোমেষাদির শব হউক, কিম্বা অশুচি সরীসৃপের শব হউক; যদি সে তাহা জানিতে না পায় ও অশুচি হয়, তবে সে দোষী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি কেউ না জেনে কোন অশুচি কিছু ছুঁয়ে ফেলে তবে সে নিজেও অশুচি হবে এবং দোষী হবে, সেটা কোন অশুচি বুনো বা পোষা প্রাণীর মৃতদেহই হোক কিম্বা যে কোন ছোটখাটো প্রাণীর মৃতদেহই হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি কেউ না জেনে কোন নাপাক কিছু ছুঁয়ে ফেলে তবে সে নিজেও নাপাক হবে এবং দোষী হবে, সেটা কোন নাপাক বুনো বা পোষা প্রাণীর মৃতদেহই হোক কিংবা যে কোন ছোটখাটো প্রাণীর মৃতদেহই হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি কেউ অশুচি কোন বস্তু স্পর্শ করে অশুচি কোন জন্তুর শব, গৃহপালিত জন্তুর, শব বা কোন সরীসৃপের শব স্পর্শ করে, এমন কি তা যদি নিজের অজ্ঞাতসারেও ঘটে থাকে, তাহলে বিধি অনুসারে সে অশুচি হয় ও তাতে তার দোষ হয।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অথবা লোকটি হয়ত অশুচি কোন কিছু স্পর্শ করেছে, যেমন গৃহপালিত কোন প্রাণীর মৃতদেহ অথবা কোন অশুচি প্রাণীর মৃতদেহ| ঐ লোকটি নাও জানতে পারে যে সে ঐসব জিনিস স্পর্শ করেছে; কিন্তু তবু সে ভুল করার কারণে দোষী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিংবা যদি কেউ কোনো অশুচি জিনিস স্পর্শ করে, অশুচি জন্তুর মৃতদেহ হোক, কিংবা অশুচি পশুর মৃতদেহ হোক, কিংবা অশুচি সরীসৃপের মৃতদেহ হোক; যদি সে তা জানতে না পায় ও অশুচি হয়, তবে সে দোষী হবে।