Leviticus 5:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিংবা মানুষের কোন নাপাকীতা, অর্থাৎ যা দ্বারা মানুষ নাপাক হয়, এমন কিছু যদি কেউ স্পর্শ করে ও তা জানতে না পারে তবে সে তা জানলে পর দোষী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অথবা যদি সে মানুষের অশৌচ স্পর্শ করে (যা তাকে অশুচি করে) যদিও সে সেই বিষয় অবগত না হয়, কিন্তু পরে জানতে পারে এবং নিজের দোষ উপলব্ধি করে;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিম্বা মনুষ্যের কোন অশৌচ, অর্থাৎ যাহা দ্বারা মনুষ্য অশুচি হয়, এমন কিছু যদি কেহ স্পর্শ করে, ও তাহা জানিতে না পায়, তবে সে তাহা জ্ঞাত হইলে দোষী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিম্বা মনুষ্যের কোন অশৌচ, অর্থাৎ যাহা দ্বারা মনুষ্য অশুচি হয়, এমন কিছু যদি কেহ স্পর্শ করে ও তাহা জানিতে না পায়, তবে সে তাহা জ্ঞাত হইলে পর দোষী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যা মানুষকে অশুচি করে মানুষের দেহের এমন অশুচি কোন কিছু যদি কেউ না জেনে ছুঁয়ে ফেলে তবে তা জানবার পরে সে দোষী হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যা মানুষকে নাপাক করে মানুষের শরীরের এমন নাপাক কোন কিছু যদি কেউ না জেনে ছুঁয়ে ফেলে তবে তা জানবার পরে সে দোষী হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে যদি মানুষের দেহ নিঃসৃত কোন বস্তু অর্থাৎ যার দ্বারা মানুষ অশুচি হয় এমন কিছু না জেনে স্পর্শ করে তাহলে সে যখন জানতে পারবে, তখন বিধি অনুসারে তার অশুচিতাজনিত দোষ হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমন অনেক বিষয় আছে যা মানুষের কাছ থেকে আসে এবং মানুষকে অশুচি করে| একজন মানুষ না জেনেই অন্য একজনের কাছ থেকে এসবের যে কোন একটা স্পর্শ করতে পারে| যখন সেই মানুষ জানতে পারে যে সে অশুচি জিনিস স্পর্শ করেছে, তখন সে দোষী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিংবা মানুষের কোনো অশৌচ, অর্থাৎ যা দিয়ে মানুষ অশুচি হয়, এমন কিছু যদি কেউ ছোঁয় ও তা জানতে না পায়, তবে সে তা জানলে দো ষী হবে।