Leviticus 5:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে গুনাহ্‌-কোরবানীর জন্য পাল থেকে ভেড়ীর বাচ্চা কিংবা বাচ্চা-ছাগী নিয়ে মাবুদের উদ্দেশে তার গুনাহ্‌র জন্য উপযুক্ত দোষ-কোরবানী করবে; তাতে ইমাম তার গুনাহ্‌ মাফের জন্য কাফ্‌ফারা দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার কৃত পাপের দণ্ডরূপে এক পাপার্থক বলির জন্য একটি মেষবৎসা অথবা ছাগবৎসা সদাপ্রভুর উদ্দেশে সে নিবেদন করবে এবং তার পাপমোচনের জন্য তার পক্ষে যাজক প্রায়শ্চিত্ত করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে পাপার্থক বলির নিমিত্তে পাল হইতে মেষবৎসা কিম্বা ছাগবৎসা লইয়া সদাপ্রভুর উদ্দেশে আপনার কৃত পাপের উপযুক্ত দোষার্থক বলি উৎসর্গ করিবে; তাহাতে যাজক তাহার পাপমোচনার্থ প্রায়শ্চিত্ত করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে পাপার্থক বলির জন্য পাল হইতে মেষবৎসা কিম্বা ছাগবৎসা লইয়া সদাপ্রভুর উদ্দেশে আপনার কৃত পাপের উপযুক্ত দোষার্থক বলি উৎসর্গ করিবে; তাহাতে যাজক তাহার পাপমোচনার্থ প্রায়শ্চিত্ত করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই অন্যায়ের জরিমানা হিসাবে তাকে সদাপ্রভুর উদ্দেশে পাপ-উৎসর্গের জন্য একটা বাচ্চা-ভেড়ী কিম্বা বাচ্চা-ছাগী নিয়ে আসতে হবে, আর পুরোহিত তার অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই অন্যায়ের জরিমানা হিসাবে তাকে মাবুদের উদ্দেশে গুনাহের কোরবানীর জন্য একটা বাচ্চা-ভেড়ী কিংবা বাচ্চা-ছাগী নিয়ে আসতে হবে, আর ইমাম তার অন্যায় ঢাকা দেবার ব্যবস্থা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাপ কাজের জন্য তাকে নিজের পশুপাল থেকে একটি মেষী বা ছাগী এনে প্রভু পরমেশ্বরের উদ্দেশে বলির জন্য আনতে হবে। তার পাপের জন্য পুরোহিত তার পক্ষে এই বলি উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে অবশ্যই তার কৃত দোষের জন্য প্রভুর কাছে আসবে| সে অবশ্যই একটা স্ত্রী মেষশাবক বা স্ত্রী ছাগল পাপমোচনের নৈবেদ্য হিসেবে আনবে| তারপর যাজক সেই মানুষটির কৃত পাপকর্ম থেকে তাকে মুক্ত করার জন্য যা কিছু করার করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে পাপের জন্য বলির কারণে পাল থেকে ভেড়ীর মেয়ে বাচ্চা কিংবা ছাগলের মেয়ে বাচ্চা নিয়ে সদাপ্রভুর উদ্দেশ্যে নিজের করা পাপের উপযুক্ত দোষের জন্য বলি উৎসর্গ করবে; তাতে যাজক তার পাপমোচনের জন্য প্রায়শ্চিত্ত করবে।