Leviticus 5:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে যদি ভেড়ীর বাচ্চা আনতে অসমর্থ হয় তবে তার গুনাহ্‌র জন্য দু’টি ঘুঘু কিংবা দু’টি কবুতরের বাচ্চা, এই দোষ-কোরবানী মাবুদের কাছে আনবে; তার একটি গুনাহ্‌র জন্য এবং অন্যটি পোড়ানো-কোরবানীর জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘সে যদি মেষবৎসা আনতে অসমর্থ হয়, তাহলে তার কৃত পাপের জন্য দুটি ঘুঘু অথবা দুটি কপোতশাবক এক দোষার্থক-নৈবেদ্যরূপে সদাপ্রভুর কাছে আনবে—একটি পাপার্থক ও অন্যটি হোমবলি হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে যদি মেষবৎসা আনিতে অসমর্থ হয়, তবে আপনার কৃত পাপের জন্য দুই ঘুঘু কিম্বা দুই কপোতশাবক, এই দোষার্থক বলি সদাপ্রভুর নিকটে আনিবে; তাহার একটী পাপার্থ, অন্যটী হোমার্থ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে যদি মেষবৎসা আনিতে অসমর্থ হয়, তবে আপনার কৃত পাপের জন্য দুই ঘুঘু কিম্বা দুই কপোতশাবক, এই দোষার্থক বলি সদাপ্রভুর নিকটে আনিবে; তাহার একটি পাপার্থ, অন্যটি হোমার্থ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদি সে বাচ্চা-ভেড়ী আনতে না পারে, তবে তার সেই অন্যায়ের জরিমানা হিসাবে সদাপ্রভুর উদ্দেশে তাকে দু’টা ঘুঘু না হয় দু’টা কবুতর আনতে হবে। তার মধ্যে একটা হবে পাপ-উৎসর্গের জন্য আর অন্যটা পোড়ানো-উৎসর্গের জন্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদি সে বাচ্চা-ভেড়ী আনতে না পারে, তবে তার সেই অন্যায়ের জরিমানা হিসাবে মাবুদের উদ্দেশে তাকে দু’টা ঘুঘু না হয় দু’টা কবুতর আনতে হবে। তার মধ্যে একটা হবে গুনাহের কোরবানীর জন্য আর অন্যটা পোড়ানো-কোরবানীর জন্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে যদি মেষী বা ছাগী আনতে সমর্থ না হয় তাহলে পাপের জন্য তাকে এক জোড়া ঘুঘু কিম্বা এক জোড়া পায়রা প্রায়শ্চিত্ত বলির জন্য প্রভু পরমেশ্বরের সম্মুখে উপস্থিত করতে হবে। এর একটি প্রায়শ্চিত্ত বলিরূপে এবং অন্যটি হোমবলিরূপে উৎসর্গ করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি লোকটি মেষশাবক দিতে সমর্থ না হয় তবে সে অবশ্যই দুটি ঘুঘু পাখী বা দুটি পায়রা ঈশ্বরের কাছে আনবে| এগুলো হল তার কৃত পাপের জন্য নৈবেদ্য| একটি পাখী হবে অবশ্যই তার পাপের নৈবেদ্য এবং অপরটি হবে হোমের নৈবেদ্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে যদি ভেড়ীর মেয়ে বাচ্চা আনতে না পারে তবে নিজের করা পাপের জন্য দুটো ঘুঘু কিংবা দুটো পায়রার বাচ্চা, এই দোষের জন্য বলিস্বরূপ সদাপ্রভুর কাছে আনবে; তার একটা পাপের জন্য, অন্যটি হোমের জন্য হবে।