Leviticus 5:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে তাদেরকে ইমামের কাছে আনবে ও ইমাম প্রথমে গুনাহ্-কোরবানী করে তার গলা মুচড়ো দেবে, কিন্তু ছিঁড়ে ফেলবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে যাজকের কাছে সেগুলি আনবে, তিনি পাপার্থক বলিরূপে প্রথমে একটি শাবক উৎসর্গ করবেন। যাজক ওই শাবকের মাথা থেকে গলা মোচড় দেবে, কিন্তু ছিঁড়ে ফেলবে না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে তাহাদিগকে যাজকের নিকটে আনিবে, ও যাজক অগ্রে পাপার্থক বলি উৎসর্গ করিয়া তাহার গলা মুচড়াইবে, কিন্তু ছিঁড়িয়া ফেলিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে তাহাদিগকে যাজকের নিকটে আনিবে, ও যাজক অগ্রে পাপার্থক বলি উৎসর্গ করিয়া তাহার গলা মুচড়াইবে, কিন্তু ছিঁড়িয়া ফেলিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে তা এনে পুরোহিতের হাতে দেবে আর পুরোহিত প্রথমে পাপ-উৎসর্গের জন্য আনা পাখীটা উৎসর্গ করবে। সে সেটা দুই টুকরা না করে মাথাটা গলা থেকে মুচ্ড়ে আলগা করে নেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে তা এনে ইমামের হাতে দেবে আর ইমাম প্রথমে গুনাহের কোরবানীর জন্য আনা পাখীটা কোরবানী দেবে। সে সেটা দুই টুকরা না করে মাথাটা গলা থেকে মুচ্ড়ে আলগা করে নেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এগুলি সে পুরোহিতের কাছে নিয়ে যাবে। পুরোহিত প্রথমে পাপ মোচনের বলি উৎসর্গ করে সেটির ঘাড় মুচড়ে দেবে কিন্তু ছিঁড়ে ফেলবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকটি অবশ্যই সেগুলি যাজকের কাছে আনবে| প্রথমে যাজক পাপ নৈবেদ্য হিসেবে একটি পাখীকে উৎসর্গ করবে| যাজক পাখীর ঘাড় থেকে মাথাটা আলাদা করে নেবে, কিন্তু পাখীটিকে দুভাগে ভাগ করবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে তাদের কে যাজকের কাছে আনবে ও যাজক আগে পাপের জন্য বলি উৎসর্গ করে তার গলা মুচড়াবে, কিন্তু ছিঁড়ে ফেলবে না।