Leviticus 5:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে গুনাহ্‌-কোরবানীর কিঞ্চিৎ রক্ত নিয়ে কোরবানগাহ্‌র শরীরে ছিটাবে এবং অবশিষ্ট রক্ত কোরবানগাহ্‌র গোড়ায় ঢেলে দিতে হবে; এটি হল গুনাহ্‌-কোরবানী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং পাপার্থক বলির কিছুটা রক্ত নিয়ে বেদির গায়ে ছিটাবে এবং অবশিষ্ট রক্ত বেদির মূলে ঢেলে দেবে। এটি পাপার্থক বলি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে পাপার্থক বলির কিঞ্চিৎ রক্ত লইয়া বেদির গাত্রে ছিটাইবে, এবং অবশিষ্ট রক্ত বেদির মূলে ঢালিয়া দেওয়া যাইবে; ইহা পাপার্থক বলি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে পাপার্থক বলির কিঞ্চিৎ রক্ত লইয়া বেদির গাত্রে ছিটাইবে, এবং অবশিষ্ট রক্ত বেদির মূলে ঢালিয়া দেওয়া যাইবে; ইহা পাপার্থক বলি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সে পাখীটা থেকে কিছু রক্ত নিয়ে বেদীর চারপাশের গায়ে ছিটিয়ে দেবে, আর বাকী রক্ত চেপে বের করে বেদীর গোড়ায় ফেলবে; এটা একটা পাপ-উৎসর্গ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সে পাখীটা থেকে কিছু রক্ত নিয়ে কোরবানগাহের চারপাশের গায়ে ছিটিয়ে দেবে, আর বাকী রক্ত চেপে বের করে কোরবানগাহের গোড়ায় ফেলবে; এটা একটা গুনাহের কোরবানী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সে পাপমোচনের বলির রক্ত কিছুটা নিয়ে বেদীর গায়ে ছিটিয়ে দেবে এবং বাকী রক্ত সবটুকু বেদীমূলে ঢেলে দেবে। এটি হবে প্রায়শ্চিত্ত বলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক অবশ্যই বেদীর পাশে পাপের জন্য উৎসর্গীকৃত এই নৈবেদ্যর রক্তকে ছিটিয়ে দেবে| তারপর বাকি রক্ত বেদীর তলদেশে ঢেলে দেবে| এই হল কৃত পাপের জন্য নৈবেদ্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে পাপের জন্য বলির কিছু রক্ত নিয়ে বেদির গায়ে ছিটাবে এবং বাকি রক্ত বেদির মূলে ঢেলে দেওয়া যাবে; এটা পাপের জন্য বলি।