Leviticus 6:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইমাম নিজের পরিধেয় মসীনার পোশাক পরবে ও মসীনার কাপড়ের জাঙ্গিয়া পরবে এবং কোরবানগাহ্র উপরে অগ্নিকৃত পোড়ানো-কোরবানীর যে ভস্ম আছে তা তুলে কোরবানগাহ্র পাশে রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবারে যাজক সুতির পোশাক ও অন্তর্বাস পরিধান করবেন, এবং হোমবলির অগ্নিভস্ম সরাবেন ও বেদির পাশে রাখবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাজক নিজ গাত্রীয় মসীনা-বস্ত্র পরিবে, ও মসীনা-বস্ত্রের জাঙ্ঘিয়া শরীরে পরিধান করিবে, এবং বেদির উপরে অগ্নিকৃত হোমের যে ভস্ম আছে, তাহা তুলিয়া বেদির পার্শ্বে রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাজক নিজ পরিধেয় মসীনা-বস্ত্র পরিবে, ও মসীনা-বস্ত্রের জাঙ্গিয়া শরীরে পরিধান করিবে, এবং বেদির উপরে অগ্নিকৃত হোমের যে ভস্ম আছে, তাহা তুলিয়া বেদির পার্শ্বে রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সকালবেলায় পুরোহিত তার মসীনার জামা ও জাংগিয়া পরে বেদীর উপরকার পোড়ানো-উৎসর্গের ছাই তুলে নিয়ে বেদীর পাশে রাখবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সকালবেলায় ইমাম তার মসীনার কোর্তা ও জাংগিয়া পরে কোরবানগাহের উপরকার পোড়ানো-কোরবানীর ছাই তুলে নিয়ে কোরবানগাহের পাশে রাখবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত রেশমী বসন ও রেশমী বস্ত্রের তৈরী ছোট পায়জামা পরবে এবং বেদীর উপরে হোমানলে দগ্ধ হোমবলির ভস্মাবশেষ তুলে নিয়ে বেদীর পাশে রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাজক অবশ্যই মসীনার অন্তর্বাস পরবে এবং তার উপর পরবে মসীনা বস্ত্রের পোশাক| বেদীর ওপর আগুনে দগ্ধ যে নৈবেদ্যসমূহ ছাই হয়ে যাবে যাজক সেই পরিত্যক্ত ছাই তুলে নিয়ে সেই সমস্ত ছাই বেদীর পাশে রাখবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যাজক নিজের গায়ের মসীনা-বস্ত্র পরবে ও মসীনা-বস্ত্রের জাঙ্গিয়া শরীরে পরিধান করবে এবং বেদির ওপরে আগুনের পুড়ে যাওয়া যে ছাই আছে, তা তুলে বেদির পাশে রাখবে।