Leviticus 6:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সে নিজের পোশাক ত্যাগ করে অন্য পোশাক পরে শিবিরের বাইরে কোন পাক-পবিত্র স্থানে ভস্ম নিয়ে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর যাজক তার পোশাক ছাড়বেন ও অন্য পোশাক পরিহিত হবেন এবং সমস্ত ভস্ম শিবিরের বাইরে এক জায়গায় নিয়ে যাবেন, যা আনুষ্ঠানিকভাবে শুচি স্থান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সে আপনার বস্ত্র ত্যাগ করিয়া অন্য বস্ত্র পরিধানপূর্ব্বক শিবিরের বাহিরে কোন শুচি স্থানে ভস্ম লইয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সে আপনার বস্ত্র ত্যাগ করিয়া অন্য বস্ত্র পরিধানপূর্বক শিবিরের বাহিরে কোন শুচি স্থানে ভস্ম লইয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সে এই কাপড় ছেড়ে অন্য কাপড় পরে ছাউনির বাইরে কোন শুচি জায়গায় সেই ছাই নিয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর সে এই কাপড় ছেড়ে অন্য কাপড় পরে ছাউনির বাইরে কোন পাক-সাফ জায়গায় সেই ছাই নিয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সে এই পোশাক বদলে অন্য পোশাক পরবে এবং সেই ভস্ম ছাউনির বাইরে কোন পরিষ্কার জায়গায় ফেলে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যাজক এই পোশাক ছেড়ে অন্য পোশাক পরবে, তারপর সে তাঁবুর বাইরে অন্য এক বিশেষ জায়গায় ছাইগুলিকে নিয়ে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে সে নিজের বস্ত্র ত্যাগ করে অন্য বস্ত্র পরে শিবিরের বাইরে কোনো পরিষ্কার জায়গায় ছাই নিয়ে যাবে