Leviticus 6:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কোরবানগাহ্‌র উপরিস্থ আগুন জ্বলতে থাকবে, নিভিয়ে ফেলা হবে না; ইমাম প্রতিদিন খুব ভোরে তার উপরে কাঠ জ্বালাবে এবং তার উপরে পোড়ানো-কোরবানী সাজিয়ে দেবে ও মঙ্গল-কোরবানীর চর্বি তাতে পুড়িয়ে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বেদিতে সংযোগ করা আগুন যেন জ্বলতে থাকে; এই আগুন কোনোভাবে নির্বাপিত হবে না। প্রতিদিন সকালে যাজক কাঠ জোগান দেবে, আগুনে হোমবলি সাজাবে ও এর উপরে মঙ্গলার্থক বলির মেদ পোড়াবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বেদির উপরিস্থ অগ্নি প্রজ্বলিত থাকিবে, নির্ব্বাণ হইবে না; যাজক প্রতিদিন প্রাতঃকালে তাহার উপরে কাষ্ঠ দিয়া জ্বালিবে, এবং তাহার উপরে হোমবলি সাজাইয়া দিবে, ও মঙ্গলার্থক বলির মেদ তাহাতে দগ্ধ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বেদির উপরিস্থ অগ্নি প্রজ্বলিত থাকিবে, নির্বাপিত হইবে না; যাজক প্রতিদিন প্রাতঃকালে তাহার উপরে কাষ্ঠ দিয়া জ্বালিবে, এবং তাহার উপরে হোমবলি সাজাইয়া দিবে, ও মঙ্গলার্থক বলির মেদ তাহাতে দগ্ধ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বেদীর উপরে আগুন জ্বালিয়েই রাখতে হবে, তা নিভতে দেওয়া চলবে না। প্রত্যেক দিন সকালবেলা পুরোহিত সেই আগুনের উপর কাঠ দেবে এবং তাতে পোড়ানো-উৎসর্গ সাজিয়ে তার উপর যোগাযোগ-উৎসর্গের চর্বি পোড়াবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানগাহের উপরে আগুন জ্বালিয়েই রাখতে হবে, তা নিভতে দেওয়া চলবে না। প্রত্যেক দিন সকালবেলায় ইমাম সেই আগুনের উপর কাঠ দেবে এবং তাতে পোড়ানো-কোরবানী সাজিয়ে তার উপর যোগাযোগ-কোরবানীর চর্বি পোড়াবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বেদীর আগুন অনির্বাণ জ্বলতে থাকবে। পুরোহিত প্রতিদিন সেই আগুনের উপরে কাঠ সাজিয়ে দেবে এবং তারপরে হোমবলি ও শান্তি স্বস্ত্যয়ন বলির মেদ দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু বেদীর আগুন অবশ্যই বেদীর ওপর জ্বলতে থাকবে| তাকে কোন মতেই নিভিয়ে দেওয়া চলবে না| যাজক প্রতিদিন সকালে বেদীর ওপরে কাঠ দিয়ে জ্বালাবে| সে বেদীর ওপরে কাঠ সাজিয়ে মঙ্গল নৈবেদ্য সমূহের চর্বি অবশ্যই পোড়াবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বেদির ওপরে আগুন জ্বালানো থাকবে, নিভবে না; যাজক প্রতিদিন সকালে তার ওপরে কাঠ দিয়ে জ্বালবে এবং তার ওপরে হোমবলি সাজিয়ে দেবেও মঙ্গলের জন্য বলির মেদ তাতে পোড়াবে।