Leviticus 6:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শস্য-উৎসর্গের এই ব্যবস্থা; হারুনের পুত্ররা কোরবানগাহ্র কাছে মাবুদের সম্মুখে তা আনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘শস্য-নৈবেদ্যের পক্ষে নিয়মাবলি এইরকম, হারোণের ছেলেরা সদাপ্রভুর সামনের দিকে বেদি সামনের দিকে এই নৈবেদ্য আনবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভক্ষ্য-নৈবেদ্যের এই ব্যবস্থা; হারোণের পুত্রগণ বেদির অগ্রে সদাপ্রভুর সম্মুখে তাহা আনিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ভক্ষ্য-নৈবেদ্যের এই ব্যবস্থা; হারোণের পুত্রগণ বেদির অগ্রে সদাপ্রভুর সম্মুখে তাহা আনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এই হল শস্য-উৎসর্গের নিয়ম। হারোণের ছেলেরা শস্য-উৎসর্গের জিনিস বেদীর কাছে সদাপ্রভুর সামনে নিয়ে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এই হল শস্য-কোরবানীর নিয়ম। হারুনের ছেলেরা শস্য-কোরবানীর জিনিস কোরবানগাহের কাছে মাবুদের সামনে নিয়ে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ বংশের পুরোহিতেরা প্রভু পরমেশ্বরের সাক্ষাতে বেদীর কাছে নৈবেদ্য নিয়ে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এটা হল শস্য নৈবেদ্য দানের নিয়ম: বেদীর সামনে প্রভুর কাছে হারোণের পুত্ররা এই নৈবেদ্য অবশ্যই আনবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শস্য-নৈবেদ্যের এই ব্যবস্থা; হারোণের ছেলেরা বেদির সামনে সদাপ্রভুর সামনে তা আনবে।