Leviticus 6:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমাম তা থেকে এক মুষ্টি পূর্ণ করে, কোরবানীর কিঞ্চিৎ সুজি ও কিঞ্চিৎ তেল এবং কোরবানীর উপরিস্থ সমস্ত কুন্দুরু নিয়ে তার স্মরণ করার অংশ হিসেবে মাবুদের উদ্দেশে খোশবুর জন্য কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাজক সমস্ত ধূপ সমেত এক মুঠি মিহি ময়দা ও জলপাই তেল তুলে নিয়ে শস্য-নৈবেদ্যের উপরে রাখবে, এবং সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক সন্তোষজনক উপহাররূপে বেদিতে স্মরণীয় অংশ পোড়াবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজক তাহা হইতে আপন মুষ্টি পূর্ণ করিয়া, নৈবেদ্যের কিঞ্চিৎ সূজি ও কিঞ্চিৎ তৈল এবং নৈবেদ্যের উপরিস্থ সমস্ত কুন্দুরু লইয়া তাহার স্মরণার্থক অংশরূপে সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে বেদিতে দগ্ধ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজক তাহা হইতে আপন মুষ্টি পূর্ণ করিয়া, নৈবেদ্যের কিঞ্চিৎ সুজি ও কিঞ্চিৎ তৈল, এবং নৈবেদ্যের উপরিস্থ সমস্ত কন্দুরু লইয়া তাহার স্মরণার্থক অংশরূপে সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে বেদিতে দগ্ধ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পুরোহিত তা থেকে এক মুঠো মিহি ময়দা, তেল এবং শস্য-উৎসর্গের জিনিসের উপরে রাখা সমস্ত লোবান তুলে নিয়ে পুরো উৎসর্গের বদলে তা বেদীর উপর পুড়িয়ে দেবে। এর গন্ধে সদাপ্রভু খুশী হন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইমাম তা থেকে এক মুঠো মিহি ময়দা, তেল এবং শস্য-কোরবানীর জিনিসের উপরে রাখা সমস্ত লোবান তুলে নিয়ে পুরো কোরবানীর বদলে তা কোরবানগাহের উপর পুড়িয়ে দেবে। এর গন্ধে মাবুদ খুশী হন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরোহিত নৈবেদ্য থেকে এক মুঠো ময়দা, কিছু তেল এবং সমস্ত গন্ধদ্রব্য নিয়ে ভক্ষ্য নৈবেদ্যের স্মারক অংশরূপে প্রভু পরমেশ্বরের উদ্দেশে সৌরভের জন্য বেদীর উপরে আহুতি দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শস্য নৈবেদ্য সমূহের মধ্য থেকে যাজক এক মুঠো ভর্ত্তি গুঁড়ো ময়দা নেবে| সেই শস্য নৈবেদ্যর সাথে যেন তেল এবং সুগন্ধী নিশ্চিতভাবে থাকে| যাজক বেদীর ওপর শস্য নৈবেদ্যকে পোড়াবে| এটা হবে প্রভুর প্রতি এক স্মরনার্থক নৈবেদ্য, এর গন্ধ প্রভুকে খুশী করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাজক তা থেকে নিজের মুঠোভর্তি করে নৈবেদ্যের কিছু সূজি ও কিছু তেল এবং নৈবেদ্যের ওপরে সব ধুনো নিয়ে তার মনে করার অংশ হিসাবে সদাপ্রভুর উদ্দেশ্যে সুগন্ধের জন্য বেদিতে পোড়াবে