Leviticus 6:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর হারুন ও তার পুত্ররা তার অবশিষ্ট অংশ ভোজন করবে; বিনা খামিতে কোন পবিত্র স্থানে তা ভোজন করতে হবে; তারা জমায়েত-তাঁবুর প্রাঙ্গণে তা ভোজন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হারোণ ও তার ছেলেরা অবশিষ্ট খাদ্য ভোজন করবে, কিন্তু তাদের পবিত্রস্থানে খামিরবিহীন খাদ্য ভোজন করতে হবে; সমাগম তাঁবুর উঠোনে তারা যেন আহার করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হারোণ ও তাহার পুত্রগণ তাহার অবশিষ্ট অংশ ভোজন করিবে; বিনা তাড়ীতে কোন পবিত্র স্থানে তাহা ভোজন করিতে হইবে; তাহারা সমাগম-তাম্বুর প্রাঙ্গণে তাহা ভোজন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর হারোণ ও তাহার পুত্রগণ তাহার অবশিষ্ট অংশ ভোজন করিবে; বিনা তাড়ীতে কোন পবিত্র স্থানে তাহা ভোজন করিতে হইবে; তাহারা সমাগম-তাম্বুর প্রাঙ্গণে তাহা ভোজন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উৎসর্গের জিনিসের বাদবাকী অংশ হারোণ ও তার ছেলেরা খাবে। তা তাদের খেতে হবে খামি না মিশিয়ে কোন পবিত্র জায়গায়, অর্থাৎ মিলন-তাম্বুর উঠানে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোরবানীর জিনিসের বাদবাকী অংশ হারুন ও তার ছেলেরা খাবে। তা তাদের খেতে হবে খামি না মিশিয়ে কোন পবিত্র জায়গায়, অর্থাৎ মিলন-তাম্বুর উঠানে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নৈবেদ্যের অবশিষ্টাংশ হারোণ ও তার পুত্রেরা সম্মিলন শিবিরের প্রাঙ্গণে কোন পবিত্র স্থানে বসে খামির ছাড়াই ভক্ষণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শস্য নৈবেদ্যর অবশিষ্ট যা পড়ে থাকবে হারোণ এবং তার পুত্ররা অবশ্যই তা খাবে| খামির না দিয়ে তৈরী এক ধরণের রুটিই হল শস্য নৈবেদ্য| কোনো পবিত্র স্থানে যাজকরা অবশ্যই এই রুটি খাবে; সমাগম তাঁবুর প্রাঙ্গণের মধ্যেই এটা খাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর হারোণ ও তার ছেলেরা তার বাকি অংশ খাবে; বিনা তাড়ীতে কোন পবিত্র স্থানে তা ভোজন করতে হবে; তারা সমাগম-তাঁবু প্রাঙ্গণে তা খাবে।