Leviticus 6:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
খামির সঙ্গে তা পাক-করা হবে না। আমি আমার অগ্নিকৃত উপহার থেকে তাদের প্রাপ্য অংশ বলে তা দিলাম; গুনাহ্‌-কোরবানীর ও দোষ-কোরবানীর মত তা অতি পবিত্র।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খামিরযুক্ত খাদ্যবস্তু রান্না করা যাবে না; আমার উদ্দেশে প্রস্তুত অগ্নিকৃত উপহারগুলির অংশরূপে এটি আমি তাদের দিয়েছি। পাপার্থক বলি ও দোষার্থক-নৈবেদ্যের মতো এটি অত্যন্ত পবিত্র।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাড়ীর সহিত তাহা পাক করা হইবে না। আমি আপনার অগ্নিকৃত উপহার হইতে তাহাদের প্রাপ্য অংশ বলিয়া তাহা দিলাম; পাপার্থক বলির ও দোষার্থক বলির ন্যায় তাহা অতি পবিত্র।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাড়ীর সহিত তাহা পাক করা হইবে না। আমি আপনার অগ্নিকৃত উপহার হইতে তাহাদের প্রাপ্য অংশ বলিয়া তাহা দিলাম; পাপার্থক বলির ও দোষার্থক বলির ন্যায় তাহা অতি পবিত্র।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা যেন খামি মিশিয়ে সেঁকা না হয়। আমার উদ্দেশে আগুনে-করা উৎসর্গের জিনিসের এই অংশ আমি তাদের দিলাম। পাপ-উৎসর্গ এবং দোষ-উৎসর্গের মত শস্য-উৎসর্গের এই অংশটাও মহাপবিত্র জিনিস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা যেন খামি মিশিয়ে সেঁকা না হয়। আমার উদ্দেশে আগুনে দেওয়া-কোরবানীর জিনিসের এই অংশ আমি তাদের দিলাম। গুনাহের কোরবানী এবং দোষের কোরবানীর মত শস্য-কোরবানীর এই অংশটাও মহাপবিত্র জিনিস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ভক্ষ্য নৈবেদ্য খামির মিশিয়ে রন্ধন করা চলবে না। আমার উদ্দেশে আহুতি দেওয়া নৈবেদ্য থেকে আমি তাদের প্রাপ্য অংশ হিসাবে তা দিলাম। অপরাধ মোচনের প্রায়শ্চিত্ত বলির মতই এই নৈবেদ্যও মহাপবিত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শস্য নৈবেদ্যটি যেন কখনই খামির দিয়ে তৈরী করা না হয়| আগুন দিয়ে তৈরী আমাকে দেওয়া নৈবেদ্যসমূহ আমি যাজকদের অংশ হিসেবে দিয়েছি| এটা অত্যন্ত পবিত্র, দান করা পাপ নৈবেদ্য এবং দোষ নৈবেদ্যর মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাড়ীর সঙ্গে তা রান্না করা হবে না। আমি নিজের আগুনের করা উপহার থেকে তাদের প্রাপ্য অংশ বলে তা দিলাম; পাপের জন্য বলির ও দোষের জন্য বলির মত তা অতি পবিত্র।